• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

খাগড়াছড়িতে স্বপ্ন প্রতিবন্ধী সংঠনকে ত্রাণ দিলেন জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Apr 2020   Thursday

খাগড়াছড়ি সদরের বেতছড়ি গ্রামের স্বপ্ন প্রতিবন্ধী সংগঠনের সংগঠক কিশোর চাকমা হাতে ত্রাণ  তুলে দিলেন  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা।

 

বৃহস্পতিবার বিকেল পাঁচ টায় খাগড়াছড়ি সদরের কমলছড়ি ইউনিয়নের  বেতছড়ি গ্রামের প্রতিবন্ধীদের সংগঠন স্বপ্ন প্রতিবন্ধী সংগঠনের  পরিচালক কিশোর চাকমা হাতে ত্রাণ তুলে দেন শতরূপা চাকমা। এর আগে তিনি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে সেলাই মেশিন দেন এই সংগঠনকে। এছাড়া ও বেতছড়ি যাওয়ার পথে কয়েকজন অসহায়দের হাতে ত্রাণের ব্যাগ তুলে দেন শতরূপা চাকমা।

 

 এ সময় জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা বলেন করোনা ভাইরাস কোভিড -১৯ এর কারনে  সারা বিশে^র এখন মহাদুর্যোগ চলছে। এ সময়ে এখন প্রায় লোক বেকার ও বেকায়দায় পড়েছে। বিশেষ করে প্রতিবন্ধী সংগঠন গুলো। আর এ সময়ে স্বপ্ন প্রতিবন্ধী সংগঠনের পরিচালক কিশোর চাকমা তাকে ফেসবুকে নক করেন এবং কিছু সহযোগীতা চান। তাই তিনি ব্যাক্তিগত পক্ষ থেকে ৭ ব্যাগ ত্রান সামগ্রী নিজেই পৌছে দেন। এবং ভবিষ্যতে আরো এই সংগঠনকে সহযোগীতা করবেন বলে ও আশ্বাস দেন।

 

স্বপ্ন প্রতিবন্ধী সংগঠনের পরিচালক কিশোর চাকমা শতরূপা চাকমাকে ধন্যবাদ জানিয়ে বলেন এই সময়ে এই ত্রান তাদের উপকারে আসবে। তার সংগঠনের আবাসিক প্রতিবন্ধী ৭ জন থাকলে ও বর্তমানে ৪ জন আছেন। তাদের খাওয়ানোর জন্য এই ত্রাণ গুলো পেয়ে অনেক উপকার হয়েছে বলে জানান তিনি।

 

কমলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাউপ্রু মারমা বলেন এই মহাদুর্যোগের সময়ে ত্রাণ দিয়ে  স্বপ্ন প্রতিবন্ধী সংগঠনের পাশে দাড়িয়ে পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা একটি মহৎ ও মহান কাজ করেছেন। কারন প্রতিবন্ধীরা আমাদের সমাজের মানুষ তাদের সহযোগীতা করা সকলে উচিত। তিনিও সহযোগীতা করবেন বলে জানান। এছাড়া সরকার ও উচ্চবিত্তদের কাছে  এই সংগঠনের জন্য সহযোগীতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ