• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

বরকলে দুর্গম অাইমাছড়া ইউনিয়নে দুষ্ট গরীব পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2020   Friday

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত দুর্যোগ মোকাবেলায় বরকলের আইমাছড়া ইউনিয়নের খেটে-খাওয়া ও দুষ্টু গরীব পরিবারের মাঝে শুক্রবার খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। 

        

আইমাছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে  খেটে-খাওয়া ও দুষ্টু গরীব পরিবারের মাঝে চাল বিতরণ করেন আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা। এসময় অাইমাছড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের করুনা লাল চাকমা ও ৪,৫ও ৬ নং ওয়ার্ডে মহিলা সদস্য (সংরক্ষিত)  শুভ মালা চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।       

        

এসময় সরকারের  বরাদ্দকৃত চালের মধ্যে প্রতি পরিবারকে ১০ কেজি করে সর্বমোট ৬শ ৮০ কেজি চাল বরকল  অাইমাছড়া ইউনিয়নে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে ৬৮ পরিবারের মাঝে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বিতরণ করা হয়।  

 

অাইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান,  করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত দুর্যোগ মোকাবেলায় সরকার খেটে খাওয়া দিনমজুর ভিক্ষুক কর্মহীন গৃহবন্দী মানুষের পাশে থেকে   সর্বদা সহযোগিতা দিয়ে যাচ্ছেন । তারই অংশ হিসেবে  অাইমাছড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দায়িত্বের সাথে যতটুকু সম্ভব দুর্গম এলাকায় খাদ্যশস্য( চাল) পৌঁছে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অার সরকারের এ বরাদ্দকৃত চাল দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় হতদরিদ্র পরিবারের জন্য পর্যাপ্ত নয়। সেজন্য এ বিষয়টি সরকারের পক্ষ থেকে  সুদৃষ্টিতে দেখা উচিৎ বলে তিনি জানান । 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.    

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ