• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

বরকলে দিনমজুর ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2020   Friday

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সারাদেশব্যপী দিনমজুরি,অনাথ,ভিক্ষুক,খেটে-খাওয়া গৃহবন্দী মানুষের মাাঝে সরকারের ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই  অংশ হিসেবে  শুক্রবার বরকল উপজেলায়  করোনা ভাইরাস ঠেকাতে দিনমজুর ও মধ্যবিত্ত কর্মহীন গৃহবন্দী ৬০  পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন বরকল উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক । 

 

এসময় বরকল ইউনিয়ন ১ নং ওয়ার্ডের প্রতি পরিবারকে ১০ কেজি করে ৩০জন দিনমজুরকে ৩০০ কেজি চাল বিতরণ করা হয়। এছাড়া  মধ্যবিত্ত পরিবারের মাঝে  প্রতিজন ৫কেজি করে ১৫০ কেজি চাল, ডাল ৫০০ গ্রাম করে ১৫ কেজি, অালু ১ কেজি করে ৩০ কেজি, পেঁয়াজ ৫০০ গ্রাম করে ১৫ কেজি ও লবণ ৫০০ গ্রাম করে ১৫ কেজি ত্রাণ সহায়তা প্রদান করা হয়।  

 

ত্রাণ বিতরণের সময় বরকল ইউনিয়ন ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ অাবু বক্কর, ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ জাহাঙ্গীর সহ উপজেলা নির্বাহী অফিসের স্টাফ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।                       

উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক এ বিষয়ে জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত দুর্যোগ মোকাবেলায় সরকার সর্বদা জনগণের পাশে রয়েছে। তারই অংশ হিসেবে বরকল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস ঠেকাতে যতটুকু সম্ভব দুর্গম এলাকায় ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। দুর্গম এলাকায় খেটে-খাওয়া কর্মহীন গৃহবন্দী মানুষের মধ্যে যারা এখনো পর্যন্ত ত্রাণ পায়নি তাদের খাদ্য সহায়তা প্রদানের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।     

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.    

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ