• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

বরকলে বিভিন্ন ওয়ার্ডে দুস্থ পরিবারের শিশুর খাদ্য সামগ্রী বিতরণ

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Apr 2020   Tuesday

করোনা ভাইরাস প্রতিরোধে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রাণোদনার অংশ হিসেবে মঙ্গলবার বরকল উপজেলার বরকল ইউনিয়নের  বিভিন্ন ওয়ার্ডে দু:স্থ পরিবারের ৫ বছরের শিশুদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

 

সামাজিক দূরত্ব বজায় রেখে  এসব দুস্থ পরিবারের ৫ বছরের শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বরকল ইউপি সচিব জীবন চাকমা। এসময় বরকল মডেল থানার এসঅাই মোঃ কামাল হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার কামিজধন, ৫নং ওয়ার্ডের মেম্বার পদ্ম কুমার চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

 

অন্যদিকে বরকল ইউনিয়ন ১ও ২নং ওয়ার্ডে ১৭জন শিশুদের মাঝে শিশু খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক ও বরকল ইউনিয়ন ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ  আবু বক্কর।   

 

বিতরণকৃত ওয়ার্ডের মধ্যে রয়েছে  ১নং ওয়ার্ডে ১৪ জন, ২নং ওয়ার্ডে ৩ জন,৩নং ওয়ার্ডে ০৫জন, ৪নং ওয়ার্ডে ৫ জন, ৫নং ওয়ার্ডে ৫ জন, ৬নং ওয়ার্ডে ৮ জন, ৭নং ওয়ার্ডে ৫জন, ৮নং ওয়ার্ডে ৭জন ও ৯নং ওয়ার্ডে ৫ জন সর্বমোট ৫৭ জন শিশু।

 

খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে মুড়ি ২৫০ গ্রাম, বিস্কুট ১প্যাকেট, চিনি ৫০০ গ্রাম, পাউডার দুধ ১০০ গ্রাম, ডাল ৫০০ গ্রাম, তেল ১২০ মিলি গ্রাম সর্বমোট ৬ ধরনের খাদ্য রয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.                   

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ