• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

২৮’শ পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দেয়ার চ্যালেঞ্জ নিলেন জেলা পরিষদ সদস্য জুয়েল ত্রিপুরা

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2020   Wednesday

দেশের অভাবী জনপদ হিশেবে পরিচিত খাগড়াছড়িতে নানা হাতে নানা মাধ্যমে ত্রাণ বিতরণ চলছে অব্যাহত গতিতে। সেই গতিতে একেবারে ব্যক্তি অর্থায়নে ও উদ্যোগে বড়ো মাপের ত্রাণ বিতরণের নজির খুবই কম বলা চলে।

 

পদ-পদবী অথবা অর্থ-বিত্ত থাকলেও করোনাকালে নেতা ও জনপ্রতিনিধিদের ব্যক্তি ত্রাণ তৎপরতা একেবারে সীমিত বললেই চলে। সেই আকালে-অকালে সম্পূর্ণ নিজের সামর্থ্যরে সর্বোচ্চ প্রয়োগ করছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল।

 

তিনি পনের লক্ষ টাকা ব্যয়ে খাগড়াছড়ি পৌর এলাকার ২৮’শ পরিবারের কাছে দৈনন্দিন প্রয়োজনের ভোগ্যপণ্য পৌঁছে দেয়ার বিশাল এক কর্মযজ্ঞ শুরু করেছেন খাগড়াপুর কমিউনিটি সেন্টারে।

 

সেখানে গত দুইদিন ধরে চল্লিশজন স্বেচ্ছাসেবী ছাত্র-তরুণ ৫ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি মশুর ডাল, আধা কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল আর ১ কেজি পিঁয়াজের প্যাকেজ তৈরিতে রাতদিন কাজ করে চলেছেন।

 

বুধবার বিকেলে সরেজমিনে সেই শুভ তৎপরতার খোঁজ নিতে এসেছিলেন খাগড়াছড়ির তরুণ সাংবাদিক ও বেসরকারি ত্রাণ তৎপরতায় যুক্ত নেতৃস্থানীয় সংগঠক অপু দত্ত এবং ক্যাব-খাগড়াছড়ির জেলা সম্পাদক প্রদীপ চৌধুরী।

 

তাঁরা জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল’র উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, দেশ-জাতির ক্রান্তিকালে এটি নি:সন্দেহে সাহসী পদক্ষেপ। এ ধরনের ইতিবাচক কাজে সবাই সাধ্য অনুযায়ী এগিয়ে আসলে খাগড়াছড়ি জেলার মানুষের আপদকালীন খাদ্য চাহিদা অনেকটা মিটে যাবে। তাতে সাধারণ মানুষের পক্ষে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি এবং সামাজিক (শারীরিক দূরত্ব) সুরক্ষাও নিশ্চিত হবে।

 

পার্থ ত্রিপুরা জুয়েল তাঁর প্রতিক্রিয়ায় বলেন, দৈব-দুর্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে তাঁর এবং সরকারের নামেই এসব ত্রাণ বৃহস্পতিবার বিকেল থেকে বিতরণ শুরু হবে।

 

তিনি জানান, খাগড়াছড়ির সংসদ সদস্য এবং জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা’র পরামর্শমতে ক্রমান্বয়ে জেলার প্রত্যন্ত জনপদেও সরকারি-বেসরকারি উদ্যোগের সাথে সমন্বয় করে ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ