• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

খাগড়াছড়ি শহরের কর্মহীন মানুষের মুখে তৃপ্তির হাসি ফোটানোর অন্য এক উদ্যোগ

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Apr 2020   Friday

করোনার আঘাতে অসহায় ও কর্মহীন ৩ হাজার দুস্থ অসহায় পরিবারের মাঝে ব্যক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছেন জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল।


বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল আনুষ্ঠানিক ভাবে জেলা সদরের শালবন গুচ্ছগ্রামের সোয়া চার’শ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব সুরক্ষা করে খাগড়াপুর মাঠে ত্রাণ বিতরণ কার্যক্রম সূচনা করেন।


প্রতিটি পরিবারকে জনপ্রতি ৫ কেজি চাল,১ কেজি আলু,আধা কেজি তেল, আধা কেজি ডাল, আধা কেজি লবণ ও আধা কেজি পেঁয়াজ তুলে দেওয়া হয়।


পার্থ ত্রিপুরা জুয়েল বলেন, মহামারি করোনা ভাইরাসের বিরুপ প্রভাবে পৌর এলাকার কর্মহীন অসহায় মানুষের সাধ্যমত পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশে নিজের ব্যাক্তিগত ভাবে উদ্যোগ নিয়ে মানুষের কষ্ট লাঘবের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান।


ত্রাণ হাতে পেয়ে শালবনের বাসিন্দারা জানান, কাজ কর্ম না থাকায় আমরা পরিবার নিয়ে যখন খ্বু কষ্টে সময় পার করছিলাম তখন পার্থ ত্রিপুরার ব্যক্তিগত এই সহায়তা আমাদের কষ্টের মাঝে কিছুটা হলে স্বস্তি পেয়েছি মনে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ