• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটির নব নিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যানকে বাঘাইছড়িবাসীতে সংবর্ধনা অনুষ্ঠানে
মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জেলা পরিষদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে-- বৃষকেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2015   Monday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদেও নবনিযুক্ত চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেছেন, মেধাকে সর্বোচ্চগুরুত্ব দিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ কার্যক্রম সু-সম্পন্ন করা হবে।

 

তিনি বলেন,দায়িত্ব গ্রহণের পর থেকে পরিষদের হস্তান্তরিত সকল বিভাগের নিয়োগসহ সকল কার্যক্রম স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে করা হবে। কোন ধরনের ভুয়া নেতাকর্মী বা প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে নিয়োগ বানিজ্য নিয়ে প্রতারিত হওয়ার জন্য নয়। তিনি প্রধানমন্ত্রীর অর্পিত দায়িত্ব পালন করতে এবং পার্বত্য অঞ্চলে বসবাসরত মানুষের ভাগ্য উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

 

সোমবার বিকেলে রাঙামাটির বাঘাইছড়ি ৩৩নং মারিশ্যা ইউনিয়নবাসীর  পক্ষ থেকে নব নিযুক্ত রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানকে তুলাবান উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, কাচালং শিশু সদনের অধ্যক্ষ শ্রীমৎ তিলকানন্দ মহাথের, ৩৭৭নং রূপকারী ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা, ইউপি চেয়ারম্যান টুন্টুমনি খীসা ও তুলাবান উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক জ্ঞান রঞ্জন চাকমা ।

 

এর আগে চেয়ারম্যান উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা ও উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় যোগদান করেন। সভা শেষে তিনি গত ২৪ জানুয়ারী বাঘাইছড়িতে অগ্নিকান্ডে ১৫০ দোকান মালিকদের আর্থিক সাহায্য প্রদান করেন। এরপর তিনি  বাবুছড়া বৌদ্ধবিহারের দায়ক-দায়িকাদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে মারিশ্য ৩৯বিজিবি’র ব্যটালিয়ানের কর্ণেল মোঃ রবি’র সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

 

অনুষ্ঠানে চেয়ারম্যান আরও বলেন, পার্বত্য জেলার উন্নয়নে প্রধানমন্ত্রী অনেক আন্তরিক। তাই এ জেলার যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য,কৃষিসহ সকল উন্নয়নে জেলা পরিষদ বদ্ধপরিকর। 

 

তিনি বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে এদেশ স্বাধীন হয়েছিল এ সঠিক ইতিহাস নতুন প্রজন্মদের মাঝে তুলে ধরতে হবে। তিনি এ জেলার বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষকে সম্প্রীতির মনোভাব রেখে সমাজ তথা দেধের উন্নয়নে একযোগে কাজ করারও আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ