• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

দুমদুম্যা ইউনিয়নে অসহায় ও দু:স্থদের মাঝে ত্রাণ পৌছে দিল সেনাবাহিনী

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 May 2020   Thursday

করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া রাঙামাটি জুরাছড়ি উপজেলার ভারতে সীমান্তবর্তী দুমদুম্যা ইউনিয়ে প্রান্তিক জনগোষ্ঠীদের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। 

 

বৃহস্পতিবার(৭ মে) সকালে সেনা বাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে যক্ষা বাজার আর্মি ক্যাম্প থেকে ৪শ ৩০ পরিবারের জন্য চাল, ডাল, তৈলী, আলু, লবন, আদা, বিস্কুত, সাবান সরবরাহ করা হয়। এ সব সহায়তা সামগ্রী দুমদুম্যা ইউনিয়নের বগাখালী বিজিবির ক্যাম্পের নিয়ে যাওয়া হয় এবং ক্যাম্পের ফটকে বিতরণ করা হয়।


উপজেলা প্রশাসন ও রণতূর্য সাত জুরাছড়ি জোনের উদ্যোগে দুমদুম্যা ইউনিয়নের এ সময় সহায়তা তুলে দেন রাঙামাটি রিজিয়ন কমন্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান। এ সময় বিজিবির সেক্টর কমন্ডার কর্ণেল এ এস এম ফয়সাল, জি এস ও-২ মেজর মোঃ মহিউদ্দিন ফারুকী, ওয়ার্ড সদস্য কালা চোখা তঞ্চঙ্গ্যা ও সাপনেম পাংখোয়া, প্রবীন হেডম্যান সমূর পাংখোয়া, কার্ব্বারী লংগ তঞ্চঙ্গ্যা, যমুনা টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ফজলুর রহমান রাজন উপস্থিত ছিলেন।


এদিকে রিজিয়ন কমন্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান ও বিজিবির সেক্টর কমন্ডার কর্ণেল এ এস এম ফয়সাল হেলিকপ্টার যোগে দুমদুম্যা ইউনিয়নে যাত্রার পথে সংক্ষিপ্ত সময়ের জন্য যক্ষাবাজার আর্মি ক্যাম্পে নামেন। এ সময় জুরাছড়ি জোন অধিনায়ক লে.কর্ণেল তানভীর হোসেন তাদেরকে শুভেচ্ছা জানান। এ সময় মেজর মোঃ মঞ্জুর মরশেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃমাহফুজুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহামুদুল হাই পিপিএম, দুমদুম্যা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, বর্তমানে ভয়াবহ করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্বের পাশাপাশি চলছে অঘোষিত লক ডাউন। এ অবস্থায় দুর্গমতা ও পরিবহন যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে সরকারি ত্রাণ সহায়তা পৌঁছাতে না পারায় দুমদুম্যা ইউনিয়ন জুড়ে খাদ্য সংকট দেখা দেয়। এ সংকট মোকাবেলার জন্য জুরাছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান জেলা প্রশাসকে অবগত করেন। এতে জেলা প্রশাসক রাঙামাটি রিজিয়নকে হেলিকপ্টারযোগে ত্রাণ বিতরনের জন্য অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ