• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

কাপ্তাইয়ে হতদরিদ্রদের মাঝে জরুরী খাদ্য সহায়তা বিতরণ করেছে আশিকা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2020   Friday

করোনা প্রভাবে কর্মহীন হয়ে পড়া রাঙামাটির কাপ্তাইয়ের একশত হতদরিদ্র সুফলভোগী পরিবারের মাঝে শুক্রবার জরুরী খাদ্য সহায়তা বিতরণ করেছে স্থানীয় উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস।

 

কোভিড-১৯ প্রার্দুভাব মোকাবেলায় মানুষের জন্য ফাউন্ডেশন’ এর সহযোগিতায় বাস্তবায়নাধীন এমপাওয়ামেন্ট থ্রট ইন্টেগ্রেটেড লাইভিহুড এন্ড রাইটস বেস এ্যাকশন( ইলিরা) এর প্রকল্পের অন্তর্ভুক্ত কাপ্তাই ইউনিয়নে দূর্গম ১১টি গ্রামের দুঃস্থ প্রতিবন্ধি,বিধবা,স্বামী পরিত্যক্তা,বয়স্ক সহ হতদরিদ্র একশত পরিবারের মধ্যে ভ্রাম্যমান অবস্থায় এ খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

 

এসময় কাপ্তাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদল চাকমা ভাইবোনছড়া গ্রামে ১০ পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করেন। ভার্য্যাতুলি হেডম্যান পাড়া ও লক্ষিধন কার্বারী পাড়ার ২০টি পরিবারের মাঝে ১১৯নং ভার্য্যাতুলি মৌজার হেডম্যান ও সিএইচটি হেডম্যান নেটওর্য়াক এর সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের উপদেষ্টা থোয়াইঅং মার্মার জরুরী খাদ্য সহায়তা বিতরন করেন। বিতরণকালে এ সময় উপস্থিত ছিলে ইলিরা প্রকল্প সমম্বয়কারী দয়াল কান্তি চাকমা,প্রকল্প কর্মকর্তা জ্ঞান প্রিয় চাকমা,তুখেন চাকমাসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিরা।


কাপ্তাই উপজেলা প্রশাসনের অনুমোদনক্রমে,সরকারী নির্দেশনা ও সামাজিক দূবত্ব বজায় রেখে সুফলভোগীদেও মাঝে বিতরকৃত ত্রাণ প্যাকেজে রয়েছে প্রতি পরিবারকে চাউল ৫কেজি,ডাল-১কেজি,সুয়াবিন তেল ১ লিটার,আলু-৩কেজি,লবন ১ কেজি ও এন্টিসেফটিক ডেটল সাবান।

 

সংস্থাটি জানিয়েছে কোভিড-১৯ মহামারীর দূর্যোগে প্রকল্প এলাকার লোকজন বর্তমানে কর্মহীন,অর্থাভাব ও চরম খাদ্যাভাবে ভূগছে। এ অবস্থায় দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ও আশিকা পরিচালিত ‘‘ইলিরা’’ প্রকল্প থেকে প্রকল্পে অন্তর্ভুক্ত কাপ্তাই ও রাজস্থলী উপজেলার ৪০টি গ্রামের ১১শ সুফলভোগী পরিবারকে কোভিড-১৯ মহামারীর দূর্যোগ মোকাবিলার জন্য পর্যায়ক্রমিকভাবে জরুরী খাদ্য সহায়তা ও জীবন জীবিকায়নের জন্য নগদ আর্থিক সহযোগিতা প্রদানের পরিকল্পনা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ