• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

স্বাস্থ্য বিধি মানাতে পরিচালনা করা হবে মোবাইল কোর্ট
সোমবার থেকে রাঙামাটিতে সীমিত আঁকারে চালু হচ্ছে বাস ও লঞ্চ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 May 2020   Saturday

মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের বেধে দেয়া সময় ২মাস ৭দিন শেষ হওয়ার পর ১ জুন থেকে রাঙামাটি জেলায়ও সীমিত আকারে গণ পরিবহন চালু হচ্ছে। তবে রোববার থেকে সিএনজি অটোক্সিা চলাচল শুরু হবে।

 

এদিকে, গণ পরিবহনে যাত্রীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য বিধি মানাতে পরিচালনা করা হবে মোবাইল কোর্ট।


জানা যায়, দেশে কোভিড-১৯করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ধরা পড়ার সাথে সাথে গেল ২৫মার্চ সরকার ঘোষিত নিষেধাঞ্জার কারনে রাঙামাটিতেও গণ পরিবহন বন্ধ হয়ে যায়। প্রায় ২মাস ৭ দিন গণ পরিবহন বন্ধ থাকার পর সোমবার পহেলা জুন থেকে মীমিত আঁকারে রাঙামাটি জেলায় গণপরিবহণের মধ্যে বাস ও লঞ্চ চালু হচ্ছে। যদিও স্বস্তি ফিরে এসেছে যাত্রীদের মাঝে। কিন্তু রয়েছে মহামারি করোনা আক্রান্তের শংঙ্খাও। তবে করোনার আতংক, ভয় ও মৃত্যুকে কাঁধে নিয়ে  চলাফেরা করতে হবে যাত্রীদের।


রাঙামাটি জোন লঞ্চ মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি মোঃ মইন উদ্দিন সেলিম জানান, শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই পহেলা জুন থেকে রাঙামাটির ৬ উপজেলায় যাত্রীবাহী লঞ্চ চালু করা হচ্ছে।তবে লঞ্চের চালক,কর্মচারি ও যাত্রীদেরকে অবশ্যই মাক্স পরিধান করতে হবে। মাক্স ছাড়া কাউকে লঞ্চে উঠতে দেওয়া হবে না। সরকারের বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি মেনেই লঞ্চ পরিচালনা করা হবে। অপাতত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না। পূর্বে লঞ্চ ভাড়া যা ছিল বর্তমানেও তা নেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে আগে এক সিটে ৪জন বসতে এখন ওই সিটে দুই জন বসবেন। আগের নিয়মেই চলবে সবগুলো লঞ্চ। করোনায় লঞ্চ যাতায়াতে সকলের সহযোগিতা কামনা করছি।

 

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি)উত্তম কুমার দাশ মুঠোফোনে বলেন, স্বাস্থ্যবিধি মেনে বাস,সিএনজি,মিনিবাস,কার,ট্রাক,মিনি ট্রাক ও লঞ্চ বোট সীমিত আঁকারে চলাচল করবে। তবে চালক ও যাত্রীদের অবশ্যই মাক্স ব্যবহার করতে হবে। অন্যথায় আইন লংঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে সরকারের স্বাস্থ্যবিধি মালা মেনে চলতে হবে। সে দোকানদার হউক বা সাধারণ পাবলিক হউক না কেন,কেউ আইনের উর্ধ্বে নয়।

 

রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাস মালিক সমিতির কার্যকরি সভাপতি শহীদুজ্জামান মহসিন রোমন বলেন,করোনা ভাইরাস সংকটের সময়ে বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিএ)। ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবং একাত্বতা পোষণ করে রাঙামাটিতেও পহেলা জুন থেকে বাস সার্ভিস চালু করা হবে।  সরকারের স্বাস্থ্যবিধি মেনে চালক,হেলপার ও যাত্রীদের সীমিত আঁকারে ভ্রমণের জন্য বলা হয়েছে। তবে চালক যাত্রী ও বাস কাউন্টারে যারা থাকবেন সকলেই বাধ্যতামূলক মাক্স ব্যবহার করতে হবে।

 

তিনি আরো জানান, রোববার থেকে রাঙামাটি শহরে গণ পরিবহন সিএনজি অটোক্সিা চলাচল করবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ