• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

মহালছড়ির মাইসছড়ি ও ক্যায়াংঘাট ইউপিতে উন্মুক্ত বাজেট ঘোষণা

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jun 2020   Monday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ও ক্যায়াংঘাট ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।


গেল ২৮ মে মাইসছড়ি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমার সভাপতিত্বে সকল ইউপি সদস্যের উপস্থিতিতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে মাইসছড়ি ইউনিয়ন পরিষদ সচিব প্রীতি বিন্দু চাকমার সঞ্চালনায় বাজেট অধিবেশন শুরু হয়।


বাজেট অধিবেশনে ২০১৯-২০২০ অর্থ বছরের সংশোধিত বাজেটের আয় ও ব্যয়ের হিসাব দাখিল এবং ২০২০-২১ অর্থবছরের সম্ভাব্য বাজেট পেশ করা হয়। ২০২০-২০২১ অর্থবছরের সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে, ৭ লক্ষ ৭০ হাজার এবং উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩৫ লক্ষ টাকা।


বাজেট অধিবেশন চলাকালীন উন্মুক্ত আলোচনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মারমা বর্তমান বৈশি^ক মহামারি করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমন রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে জনস্বার্থে কাজ করার অনুরোধ জানিয়ে ইউনিয়ন পরিষদের রাজস্ব আয় বৃদ্ধির উপড় গুরুত্বারোপ করেন এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।


এদিকে গেল ৩০ মে ক্যায়াংঘাট ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান বিশ্বজি চাকমার সভাপতিত্বে সকল ইউপি সদস্যের উপস্থিতিতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ইউনিয়ন পরিষদ সচিব প্রয়াসী চাকমার সঞ্চালনায় বাজেট অধিবেশন শুরু হয়। অধিবেশনে ২০১৯-২০ অর্থ বছরের সংশোধিত বাজেটের আয় ও ব্যয়ের হিসাব দাখিল এবং ২০২০-২০২১ অর্থ বছরের সম্ভাব্য বাজেট পেশ করা হয়। ২০২০-২০২১ অর্থবছরের সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে, ৫ লক্ষ ২০ হাজার এবং উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪৮ লক্ষ ১০ হাজার ২ শত ৮৪ টাকা।


বাজেট অধিবেশনে উন্মুক্ত আলোচনায় সভায় সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা বলেন, বর্তমান বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলা করে বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে গতিশীল করার লক্ষ্যে এলাকার উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাবেন তিনি। সম্ভাব্য এ বাজেট ঘোষণা করে এলাকার সর্ব সাধারণ ইউনিয়ন পরিষদ বর্গের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ