• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কিরণের পক্ষ থেকে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়কে ৩শ পিস ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jun 2020   Wednesday

মানবতার টানে দূর পাহাড়ের পানে-স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন কিরণ এর পক্ষ থেকে বুধবার রাঙামাটি সিভিল সার্জনের কাছে ৩শ পিস ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হিসেবে এন-৯৫ মাস্ক, চশমা ও ফেইস সিলড প্রদান করেছে।

 

জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক লাখ টাকার সমমূল্য  ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী গ্রহন করেন জেলা সিভিল সার্জন ডা:বিপাশ খীসা। এসময় সিভিল কার্যালয়ের করোনা ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল, কিরনের রাঙামাটি জেলা শাখার সভাপতি জুয়েল বড়ুয়া, সহ-সভাপতি সুব্রত দাশ ও সজিব দাশ উপস্থিত ছিলেন।

 

এ সময় ডাঃ বিপাস খীসা বলেন, বর্তমান প্রেক্ষাপটে এসব সুরক্ষা সামগ্রী তাদের খুব দরকার ছিল এবং এর দ্বারা জেলার স্বাস্থ্য সেবায় নিয়োজিত`রা বেশ উপকৃত হবেন। তিনি "কিরণ" এর এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

 

উল্লেখ্য,  তিন পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় ব্রত নিয়ে একদল উদ্যমী স্বপ্নবাজ তরুণ`দের সমন্বয়ে ইতোমধ্যে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন "কিরণ"। তারই ধারাবাহিকতায় `কিরণ` যাত্রার শুরু থেকেই মানবতার ডাকে সাড়া দিয়ে তিন পার্বত্য জেলার সুবিধাবঞ্চিত কর্মহীন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জরুরি ঔষধপত্রাদি। সংগঠনের মানবিক কার্যক্রমের ২য় ধাপে আরেকটি ব্যতিক্রমী উদ্যোগের অংশ হিসেবে প্রায় এক লক্ষ টাকা সমমূল্যের ৩০০পিস ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান করলো। সংগঠনে দীপংকর নন্দী, বাপন ধর ও টিটু কান্তি দে এর মত নিবেদিত প্রাণ মানুষ রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ