• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী লীলু চাকমা জামিনে মুক্ত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2015   Thursday

১৫ মার্চ দীঘিনালায় পদযাত্রার দিন গ্রেফতার হওয়া হিল উইমেন্স ফেডারেশন দীঘিনালা কলেজ শাখার নেত্রী লীলু চাকমা বৃহস্পতিবার খাগড়াছড়ি জেল থেকে জামিনে মুক্তি লাভ করেছেন।

 

হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক দ্বিতীয়া চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় এ কথা জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়, দীঘিনালা কলেজের মানবিক বিভাগের ১ম বর্ষের ছাত্রী লীলু চাকমা গত ১৫ মার্চ দীঘিনালায় বিজিবি’র ৫১ ব্যাটালিয়ন সদর দফতর অন্যত্র স্থাপন এবং উচ্ছেদ হওয়া ২১ পরিবারকে তাদের নিজ জমিতে পুনর্বাসনসহ বিভিন্ন দাবিতে ভূমি রক্ষা কমিটির আয়োজিত পদযাত্রায় অংশগ্রহণ করলে অন্যদের সাথে তিনিও গ্রেফতার হন।  এডভোকেট জ্ঞান জ্যোতি চাকমা ও এডভোকেট সমারী চাকমা তার পক্ষে জামিনের আবেদন জানালে খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবুল মনসুর সিদ্দিক তার জামিন মঞ্জুর করেন।

 

প্রেস বার্তায় আরও বলা হয়, জেল থেকে ছাড়া পাওয়ার পর নারাঙখিয়া মাঠে হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা কর্মীরাসহ সাধারণ জনগণ তাকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন। তার মুক্তিতে তাৎক্ষণিকভাবে আয়োজিত সম্বর্ধনা সভায় বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মিনাকি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সদস্য এলটন চাকমা।

 

বক্তারা বলেন, দমন পীড়ন চালিয়ে, গ্রেফতার করে ও মিথ্যা মামলা দিয়ে দীঘিনালাবাসীর ন্যায়সংগত আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। তারা অবিলম্বে ধরপাকড় বন্ধ, গ্রেফতারকৃতদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, শশী মোহন কার্বারী পাড়া থেকে অন্যত্র বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপন এবং উচ্ছেদ হওয়া ২১ পরিবারকে ক্ষতিপূরণসহ তাদের নিজ জমিতে পুনর্বাসনের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ