• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে ত্রাণ সহায়তা দিলো পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন ট্রাস্ট

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jul 2020   Saturday

করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটি সদর ও কাউখালীতে ১৫৫ পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন ট্রাস্ট। 

 

শুক্রবার ও শনিবার জেলার দুই উপজেলা ঢাকার আলোকিত শিশু বাংলাদেশ’এর গিভ ফর গুড’ কর্মসূচির অর্থায়নে জেলার দুর্গম পাহাড়ি এখার হতদরিদ্র ১৫৫ পরিবারকে এসব ত্রাণ সহায়তা দেয়া হয়। এতে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ লিটার সোয়াবিন তেল, একটি সাবান ও ৫০০ গ্রাম করে শুকটি বিতরণ করা হয়।


শনিবার বিকালে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের তালুকদার পাড়ায় ৫০ পরিবারকে ত্রাণ সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন, পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক সুশীল প্রসাদ চাকমা, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রগতি খীসা, আলোকিত শিশু বাংলাদেশ’এর গিভ ফর গুড কর্মসূচির হাফিজ উদ্দিন, মুজিবুর রহমার আশিক, সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য কর্ণফুলী চাকমা, প্রধান সংগঠক সচিব চাকমা নবীন, সবুজ খাম কর্মসূচির সংগঠক প্রমী খীসা, বিশিষ্ট লেখক রিপন তালুকদার, তরুণ সমাজকর্মী নিরুপম চাকমা তারেং, চিক্কোমণি তালুকদার, সুবর্ণ তালুকদার, প্রিয়াংকি তালুকদার, সুপিকা চাকমা ও জোনাকি চাকমা প্রমুখ।


এর আগের দিন শুক্রবার জেলার সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের চারিখংমুখ, কড়ল্যাছড়ি, পলাদ আদাম ও দুরখেইয়া পাড়ার ১০৫ পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেন তারা। এ সময় পার্বত্য শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশন ট্রাস্টের কর্মকর্তা এবং ইউপি সদস্য নীলিমা চাকমা, হামেশ কুমার চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ