• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

রামগড়ে ভূমি বেদখলের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2020   Sunday

রোববার খাগড়াছড়ির রামগড় উপজেলার কম্প্রু পাড়ায় ঢাকা কোম্পানি নামধারী ভূমিদস্যু কর্তৃক ভূমি বেদখলের প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

 

গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য শুভ চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়,যুদ্ধ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গেয়ান্দ্র ত্রিপুরা (কার্বারী) ও আচালং এলাকার কার্বারী আজাইমং মারমা। এছাড়া সংহতি জানিয়ে এতে আরো বক্তব্য  রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য শুভ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলা সম্পাদক বাহাদূর ত্রিপুরা। সমাবেশে রতন ত্রিপুরা, সুরেন্দ্র ত্রিপুরা, কসম ত্রিপুরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সমাবেশ সঞ্চালনা করেন সুরেশ চাকমা।

 

স্বাগত বক্তব্যে গেয়ান্দ্র ত্রিপুরা ঢাকা কোম্পানি নামধারী ভূমিদস্যু কর্তৃক কম্প্রু পাড়ায় পাহাড়িদের ভূমি বেদখলের নিন্দা জানিয়ে বলেন, চোখের সামনে আমাদের ভূমি বেদখল করা হবে, এটা আমরা কোনভাবেই মেনে নিতে পারি না। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমি বেদখলের বিরুদ্ধে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।

 

আজাই মং কার্বারী ভূমি বেদখল বন্ধ করা ও ঢাকা কোম্পানি নামধারী ভূমি দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

 

এলাকার জনগণের সাথে সংহতি জানিয়ে যুব ফোরাম নেতা শুভ চাকমা অভিযোগ করে বলেন, ভূমি বেদখল শুধু রামগড়ের এই কম্প্রু পাড়াতে নয়, আমরা দেখতে পাচ্ছি বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িসহ সমতলের বিভিন্ন স্থানে সংখ্যালঘু জাতিসত্তাদের ভূমি, বসতভিটা কেড়ে নেওয়া হচ্ছে। ক্যাম্প স্থাপনের নামে পাহাড়িদের ভূমি কেড়ে নেওয়া হচ্ছে। পাহাড়িদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করে বাস্তুচ্যুত করা হচ্ছে।

 

তিনি কথিত ঢাকা কোম্পানি নামধারী ভূমি বেদখলকারীদের আইনের আওতায় আনাসহ মাটিরাঙ্গা, গুইমারা, লংগদু, নাক্ষ্যংছড়িসহ বিভিন্ন স্থানে ভূমি বেদখল বন্ধের দাবি জনান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ