• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে বহিস্কৃত ৬ ছাত্রলীগ নেতাকে পদবী ব্যবহার না করতে ছাত্রলীগের বিবৃতি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2020   Monday

 

রাঙামাটিতে ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ডে জড়িত দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার হওয়া ৬ ছাত্রলীগ নেতার পূর্বেও সাংগঠনিক পদ-পদবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করার অভিযোগে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে রাঙামাটি জেলা ছাত্রলীগ।

 

প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, সাংবাদিক ভাই ও প্রশাসনকে নানা সময়ে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টির লক্ষে পুনরায় মিডিয়ায় তাদের পূর্বেকার পদ-পদবি ব্যবহার করাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক বহিষ্কার আদেশ থাকা সত্তেও সংগঠনের পূর্বের সাংগঠনিক পদ-পদবি ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি ও ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থি। বহিষ্কৃতদের এহেন কর্মকান্ড দলীয় শৃঙ্খলা ভঙ্গেরও সামিল বলে উল্লেখ্য করা হয় বিবৃতিতে।

 

সোমবার (৬ জুলাই) দুপুর ৩টায় রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

গণমাধ্যমে পাঠানো বিৃবতিতে বলা হয়, সম্মানিত প্রিন্ট-ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সকল প্রিয় সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাসহ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৪ ফেব্রুয়ারী ২০২০ইং তারিখে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্তের আলোকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থি কর্মকান্ডে জড়িত ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১।


সাইফুল আলম রাশেদ (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি পার্বত্য জেলা শাখা), ২। রুপম দাশ (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি পার্বত্য জেলা শাখা), ৩। সুলতান মাহমুদ চৌধুরী (বাপ্পা) (যগ্ম-সাধারণ সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি পার্বত্য জেলা শাখা), ৪। মঈন উদ্দিন শাকিল (যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি পার্বত্য জেলা শাখা), ৫। নুর আলম (দপ্তর সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি পার্বত্য জেলা শাখা) ৬। জহিরুল ইসলাম স্বাধীন (উপ-দপ্তর সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, রাঙামাটি পার্বত্য জেলা শাখা)-কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত উক্ত বহিস্কারাদেশ বলবৎ থাকিবে বলেও জানানো হয়।

 

কিন্তু আমরা/জেলা ছাত্রলীগ সম্প্রতি লক্ষ্য করছি যে, বিভিন্ন গণমাধ্যমসহ প্রিন্ট-ইলেক্ট্রনিক্স,অনলাইন নিউজ পোর্টাল এবং ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদ ও তথ্য বিবরনিতে উপরোক্ত বহিষ্কৃত ব্যাক্তিবর্গের সংগঠনের পূর্বের নাম, পদ-পদবি ব্যবহার করা হচ্ছে, যা বাংলাদেশ ছাত্রলীগসহ জনসাধারণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে। বহিষ্কৃত ব্যক্তিবর্গরা প্রিয়  সাংবাদিক ভাই ও প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে নানা সময়ে বিভ্রান্তি সৃষ্টির লক্ষে পুনরায় মিডিয়ায় তাদের পূর্বেকার পদ-পদবি ব্যবহার করাচ্ছে।

 

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক বহিষ্কার আদেশ থাকা সত্তেও সংগঠনের পূর্বের সাংগঠনিক পদ-পদবি ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি ও ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থি। বহিষ্কৃতদের এহেন কর্মকান্ড দলীয় শৃঙ্খলা ভঙ্গেরও সামিল।

 

এমতাবস্থায়, সম্মানিত সাংবাদিক ভাই-বোনসহ সংশ্লিষ্ট প্রশাসনের সর্বস্তরের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ ঐতিহ্যবাহী একটি সংগঠন। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি সমৃদ্ধশীল বাংলাদেশ বিনির্মাণে এই সংগঠনের প্রতিটি নেতা-কর্মী নিরলসভাবে আত্মনিয়োগ করে যাচ্ছে। সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক বহিস্কার আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত উপরোল্লেখিত বহিস্কৃত নেতা-কর্মীদেরকে নিয়ে ভবিষ্যতে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তাদের পূর্বের সাংগঠনিক পদ-পদবি ব্যবহার না করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শক্রমে উক্ত প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করা হল। (প্রেস বিজ্ঞপ্তি)

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ