• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে করোনা রোগীদের সেবায়
২০টি অক্সিজেন সিলিন্ডার দিলো চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2020   Friday

বর্তমানে সারা দেশে করোনা সংকটকালে আর্তমানবতার সেবায় রাঙামাটিতে আক্রান্ত সংখ্যা বৃদ্ধি এবং আইসোলেশনে আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে ২০টি পূর্ণাঙ্গ অক্সিজেন সিলিন্ডারসহ সেবাদানকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। 

 

শুক্রবার রাঙামাটি সির্ভিল সার্জনের কার্যালয়ের সামনে জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসার হাতে অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী তুলে দেন চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের প্রাক্তন অধ্যাপক শম্ভুনাথ দাশ।


এসময় জেলা সির্ভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোস্তফা কামাল, চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের প্রাক্তন শিক্ষার্থী কাজী কামরুল ইসলাম, আবুল হাশেম সোহাগ, সামশুজ্জোহা আজাদ পলাশ, মোঃ আনোয়ারুল আনিস, মোঃ হারুন অর রশিদ, মোঃ রিদোয়ানুল হক, সোমেন সাহা, মোঃ আনিসুল হক চৌধুরীসহ চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের পক্ষ থেকে দেয়া এইসব চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে-পূর্ণাঙ্গ অক্সিজেন সিলিল্ডার ২০টি, এন-৯৫ মাস্ক ৫০ পিস, গ্লাভস ২৫ বক্স, ফেইজ মাস্ক ২৫ বক্স, অক্সিজেন মাস্ক এ-২৫ পিস, অক্সিজেন মাস্ক সি-৫পিস, অক্সিজেন ষ্টেন ১০পিস, হ্যান্ড সেনিটাইজার ৫০ লিটার প্রদান করা হয়।


চিকিৎসা সামগ্রী বিতরণকালে রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক করোনা রোগীদের চিকিৎসা সেবায় অক্সিজেন গ্যাস সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী প্রদান অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এর মধ্যদিয়ে রোগীদের চিকিৎসা সেবায় অতীব জরুরি প্রয়োজনীয় উপকরণ অক্সিজেন প্রদান অব্যাহত রাখা সম্ভব হবে।


সরকারী কমার্স কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মত বিভিন্ন ব্যবসায়িক শিল্পগ্রুপ ও বিত্তবান ব্যক্তিদের করোনা দুর্যোগে এগিয়ে আসার আহবান জানিয়ে সিভিল সার্জন আরো বলেন, ইতিমধ্যে আরো কয়েকটি প্রতিষ্ঠান জেলা স্বাস্থ্য বিভাগের কাছে অক্সিজেন গ্যাস সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী প্রদান করেছে। আর অক্সিজেন গ্যাস সিলন্ডারগুলো জেলার করোনা রোগীর আইসোলেশন সেন্টারগুলোতে চাহিদার ভিত্তিতে বরাদ্ধ দেয়া হচ্ছে। তাই এরই ধারাবাহিকতায় দেশে করোনার দূর্যোগের সময় সমাজের সর্বস্তরের জনগণ বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসার আহবান জানান তিনি।


এসময় চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, দেশে করোনার মহামারীর এই দূর্যোগে মানবিক ও সামাজিক দ্বায়বদ্ধতা থেকে এই সংকট মোকাবেলায় ‘আর্তমানবতার সেবায় সরকারী কমার্স কলেজ’ নামে ফেসবুক ভিত্তিক একটি গ্রুপ গঠন করা হয়। আর দেশে ও বিদেশের বিভিন্ন স্থান থেকে প্রাক্তন শিক্ষার্থীরা ও শুভানুধ্যায়ীরা আর্থিক ও সার্বিক সহযোগিতা মাধ্যমে একটি তহবিল গঠন করা হয়। আর এই তহবিল থেকে আর্তমানবতার সেবায় ২০টি পূর্ণাঙ্গ অক্সিজেন সিলিল্ডারসহ এইসব চিকিৎসা সুরক্ষা সামগ্রী প্রদান করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ