• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

ঊষা মারমার উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে
লক্ষ্মীছড়ি বাজার বয়কটের হুমকি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2020   Saturday

আগামী ১ আগষ্টের এর মধ্যে ঊষা মারমার উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে পরদিন থেকে লক্ষ্মীছড়ি বাজার বয়কটের  হুমকি দিয়েছে  লক্ষ্মীছড়ি সন্ত্রাস প্রতিরোধ কমিটি।

 

শনিবার লক্ষ্মীছড়ি সন্ত্রাস প্রতিরোধ কমিটির সদস্য আপ্রুশি মারমার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, লক্ষ্মীছড়ি সন্ত্রাস প্রতিরোধ কমিটি  শবনবার এলাকার জনপ্রতিনিধি ও বিভিন্ন গ্রামের মুরুব্বীদের সাথে আলোচনা করা হয়। এতে  গেল ১৮ জুলাই  লক্ষ্মীছড়ি বাজারে অবস্থানরত সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় উষা মারমা গুরুতর আহত হলে পরদিন অনুষ্ঠিত সমাবেশ থেকে কমিটি ২৪ ঘন্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানায়।

 

কিন্তু উক্ত সময়ের অনেক পরও প্রশাসনের পক্ষ থেকে সন্ত্রাসীদের গ্রেফতার করতে কোনরূপ পদক্ষেপ না নেয়ায় বাজার বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়। তবে  ২৬ জুলাই থেকে বাজার বয়কটের কথা থাকলেও মুসলিম সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদ উল-আজহার কথা বিবেচনা করে এবং লক্ষ্মীছড়ি বাজার কমিটির অনুরোধের প্রেক্ষিতে উক্ত সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন করা হয়েছে।

 

বিবৃতিতে নতুন গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আগামী এক সপ্তাহের মধ্যে ঊষা মারমার উপর হামলাকারী সন্ত্রাসী-চাঁদাবাজদের গ্রেফতার করা না হলে বাজার বয়কট করা হবে বলে জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ