• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

সিন্দুকছড়ি ইউনিয়নে শতভাগ স্যানিটেশন মুক্ত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Aug 2020   Wednesday

বুধবার গুইমারা উপজেলা প্রশাসন কর্তৃক সিন্দুকছড়ি ইউনিয়নে স্যানিটেশন কার্যক্রম পরিদর্শন করা হয়।

 

খাগড়াছড়ি জেলার অন্তর্গত গুইমারা উপজেলার সিন্দুক ছড়ি ইউনিয়নের শতভাগ খোলা জায়গায় পায়খানামুক্ত ইউনিয়ন ঘোষনা দাবীর প্রেক্ষিতে উপজেলা ওয়াটসন কমিটির যাচাইকরণ দল এই সরেজমিন পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে। দলটি ইউনিয়নের ২টি ওয়ার্ডের ৪টি কমিউনিটি পরিদর্শন করে খোলা জায়গায় মলত্যাগ বিদ্যমান আছে কিনা, পরিবারগুলো স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে কিনা এবং লেট্রিনের সাথে পানির উৎসের কোন অবৈধ সংযোগ আছে কিনা সরেজমিন পর্যবেক্ষন করেন। এছাড়া দলটিএলাকার জনগণের সাথে কথা বলেন এবং ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ এবং গ্রীনহিল প্রতিনিধিদের সাথে কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন।

 

দলটি সিন্দুক ছড়ি ইউনিয়নকে শতভাগ খোলা জায়গায় পায়খানামুক্ত করণে কাজের অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং এ কার্যক্রম বাস্তবায়নে গ্রীনহিল ও ইউনিয়ন পরিষদের প্রশংসা করেন। এছাড়া কারিগরী সহযোগিতার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে ধন্যবাদ জানান। যাচাইকারী দলের নেতৃত্বে ছিলেন স্বয়ং গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা ওয়াটসন কমিটির সভাপতি বউশ্যেপ্রু মারমা। এছাড়া সঙ্গে ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আয়ুব আলী আনসারী এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা শান্তনু তালুকদার।

 

এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, গ্রীন হিল প্রতিনিধি রিকো খীসাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডিএফআইডির অর্থায়নে ইউনিসেফের সহযোগিতায় জিওবি-ইউনিসেফ আসওয়াটু (এক্সেলারেটেডস্যানিটেশন এন্ড ওয়াটার ফর অল) প্রকল্পটি এনজিও সংস্থা গ্রীন হিল খাগড়াছড়ির মহালছড়ি ও গুইমারা উপজলায় নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিতকরণের মাধ্যমে সিন্দুকছড়ি ইউনিয়নসহ ৩টি ইউনিয়নকে শতভাগ খোলা পায়খানামুক্ত ইউনিয়ন ঘোষনার লক্ষ্যে কাজ করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ