• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় স্কুল শিক্ষকের জায়গা জবর দখলের অভিযোগ

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Oct 2020   Tuesday

বান্দরবানের লামা উপজেলা ফাইতং ইউনিয়নে একের পর এক ভূমি দস্যুতা বেড়েই চলছে। স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেট সাধারণ মানুষের ভূমি জবর দখল করার জন্য একের পর এক হামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ফাইতং ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওমীলীগের সহ সভাপতি শহিদুল হক মিন্টু (৩৫) কর্তৃক উক্ত ইউনিয়নের এক স্কুল শিক্ষক মোহাম্মদ সালা উদ্দিন (৪৬) এর মালিকানাধীন ও ভোগদখলীয় জায়গা জবর দখলের অভিযোগ উঠেছে।



 উপজেলার  থানলাই পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ সালা উদ্দিন লামা থানায় লিখিত অভিযোগের জানান, ফাইতং ইউনিয়নের ৩০৬নং ফাইতং মৌজায় ক্রয়সূত্রে জি/২০৩, ২০৯ ও ২২০ নং হোল্ডিং এর মোট ১৫.০ একর এবং একই মৌজার হোল্ডিং নং ২২২ ও ২২৩ নং হোল্ডিং এর ১০.০ একর সহ সর্বমোট ২৫.০ একর জায়গা ক্রয়সূত্রে মালিক হন।

 

তিনি অভিযোগে জানান বহুঅর্থ ব্যয়ে ফলজ ও বনজ বাগান সৃজন করেছেন। এই ইউনিয়নের ৬নং ওয়ার্ডর ইউপি সদস্য শহিদুল হক মিন্টুর নেতৃত্বে একটি সিন্ডিকেট তৈরি করে এই জায়গা জবর দখল করে নেওয়ার জন্য হামলার ভয়ভীতি প্রদশন করে যাচ্ছে। স্কুল শিক্ষক আরো জানান ইউপি সদস্য ও ইউনিয়ন আওমীলীগের সহ সভাপতি শহিদুল হক মিন্টুর নেতৃত্বে সম্প্রতি ৭ থেকে ৮ জন সন্ত্রসী নিয়ে এসে তার বাগানের মধ্যে জোর পূর্বক একটি ঘর তৈরি করেছে।


স্কুল শিক্ষকের বাগানের শ্রমিক লোকমান হাকিম, জয়নাল আবেদীন, এনামুল হক, আব্বাস উদ্দিন, আবুল হাশেম, আব্দুল মালেক, রিয়াজ উদ্দিন ও নুরুল আলম জানান বাগানের রোপিত গাছের চারা পরিচর্যা না করার জন্য ইউপি সদস্য শহিদুল হক মিন্টু ও তার লোক জন বাধা দিচ্ছে। তাদের অবৈধ বাধার প্রতিবাদ করলে বিভিন্নভাবে হুমকি প্রদান করছে। জায়গায় বিভিন্ন  প্রজাতির গাছ ও জায়গার উন্নয়ন দেখে এই জায়গা জবর দখলে চেষ্টা করছে বলে শ্রমিকগণ সরজমিন পরির্দশনে জানান।


এ ব্যাপারে ইউপি সদস্য শহিদুল হক মিন্টু জানান, তাহার নিকট ৫.০০ একরের একটি কাগজ আছে। সেই কাগজ মূলে তিনি জায়গা দখলে যাচ্ছে বলে তিনি জানান।


বিষয়টি নিয়ে লামা থানা অফিসার ইনর্চাজ মিজানুর রহমান জানান ভূমি সংক্রন্ত বিরোধ আদালতের মাধ্যেমে সমাধান করার জন্য পরামর্শ দেন। আইন-শৃঙ্খলা বিষয়টি পুলিশ নজর দারিতে রেখেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ