• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

খাগড়াছড়িতে শুরু হচ্ছে ‘সবুজ পাহাড়ের বাঁকে’ শীর্ষক পাঁচদিনের আর্ট ক্যাম্প

ষ্টাফ রিপোটার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2020   Tuesday

খাগড়াছড়িতে ‘সবুজ পাহাড়ের বাঁকে’ শীর্ষক পাঁচদিনের আর্ট ক্যাম্প শুরু হচ্ছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় আয়োজক প্রতিষ্ঠান ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট’ তিন পার্বত্য জেলার চিত্রশিল্পীদের নিয়ে ৫ দিন ব্যাপী বৃহৎ এই আর্ট ক্যাম্প এর আয়োজন করেছে।

 

এতে অংশগ্রহণ করেছেন চিত্রশিল্পীদের সংগঠন ‘হিল আর্টিস্ট গ্রুপ’-এর সদস্যরা। পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুর্নবাসন টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে আর্ট ক্যাম্পের শুভ উদ্বোধন করবেন।


ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর উপপরিচালক জিতেন চাকমা জানান, শিল্পীদেরকে শিল্প উপকরণ হস্তান্তরের মাধ্যমে শুরু হবে ৫ দিন ব্যাপী এই আর্ট ক্যাম্পের। প্রথম দিনে মূলত শিল্পীরা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে একটি আর্ট ওয়ার্কশপ পরিচালনা করবেন।

 

পরবর্তী ৪ দিন চিত্রশিল্পীরা খাগড়াছড়ির কয়েকটি স্থানে গিয়ে ছবি আঁকবেন। তাঁরা খাগড়াছড়ির মনোরম প্রাকৃতিক দৃশ্য, এখানকার মানুষের যাপিত জীবন , সাংস্কৃতিক বৈচিত্রতা ,পরিবেশ প্রতিবেশ ইত্যাদি বিষয় নিয়ে তাদের ক্যানভাস রাঙিয়ে তুলবেন এমন প্রত্যাশা নিয়ে শুরু হবে এই আর্ট ক্যাম্পটি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ