• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

প্লীজ, পাহাড়ের শ্রমজীবী মানুষদের প্রতি মানবিক হোন/জুয়েল চাকমা

জুয়েল চাকমা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2020   Saturday

পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মোট আয়তনের এক দশমাংশ এলাকা জুড়ে অবস্থিত হলেও এ অঞ্চলের অধিকাংশ মানুষদের জীবিকার তাগিদে থাকতে হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে। মহামারি করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে। এমন পরিস্থিতিতে নিম্নআয়ের শ্রমজীবী মানুষদের রুটিরুজির ভরসাস্থল অধিকাংশ কলকারখানা বন্ধ। বেতন ভাতা দেয়নি সিংহভাগ প্রতিষ্ঠান। তার উপর যোগ হয়েছে বাড়িওয়ালাদের অমানবিক আচরণ।

 

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের আশপাশের এলাকাগুলোতে বসবাস এসব নিম্নআয়ের শ্রমজীবীদের। একদিকে শিল্প মালিকদের দায়িত্বহীনতা ও অন্যদিকে বাড়ির মালিকদের অমানবিকতার মাঝামাঝি রয়েছে পাহাড়ের এসব মানুষ। এমন পরিস্থিতিতে বিগত কয়েকদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও সাভারসহ বিভিন্ন শিল্পাঞ্চল থেকে পার্বত্য চট্টগ্রামে ফিরছে হাজারো মানুষ। গণপরিবহন বন্ধ থাকার পরও পায়ে হেটে, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন মাধ্যমে আসছে তাঁরা। এতো পথ পাড়ি দিয়ে নিজের জেলায় প্রবেশের বেলায় তারা আবারও মুখোমুখি হচ্ছে কঠিন বাস্তবতার।

 

এই যেন ত্রিমুখী বিপদের মুখে পাহাড়ের এসব মানুষ। তাঁরা যেখানে স্বল্প মজুরিতে শ্রম দেয় সেখানকার জনপ্রতিনিধি কিংবা প্রশাসন যদি তাদের পাশে ছায়া হয়ে দাঁড়ায় তাহলে তাদের বাড়ি ছেড়ে , খাবারের অভাবে শত মাইল পাড়ি দিয়ে পাহাড়ে আসতে হয় না। সরকার করোনা ভাইরাসের বিরুদ্ধে যেসব সম্মুখ যোদ্ধাদের লড়াই করছেন তাদের প্রতি বাড়িওয়ালা কিংবা সমাজের নেতিবাচক আচরণ না পড়ে সে লক্ষে সজাগ থাকতে সংশ্লিষ্টদের নজর রাখতে বলেছেন। সে সাথে যদি স্বল্প মজুরির খেটে খাওয়া এসব শ্রমজীবীরা যেন এ সময়ে নিষ্ঠুরতা শিকার না হয় সে দিকে নজর দেয়ার অনুরোধ করছি। 

 

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বসবাসরত পার্বত্য চট্টগ্রামের মানুষদের জন্য যদি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা দুই বেলা আহারের ব্যবস্থা ও মাথা গুজার ঠাঁই নিশ্চিত করে দিতে পারে তাহলে তাদের ঝুঁকি নিয়ে আর পাহাড়মুখী হতে হবে না। এতে করে যেমন মানুষগুলো ভাল থাকবে, ভাল থাকবে সবুজ বেষ্টিত পার্বত্য চট্টগ্রাম। মানুষগুলোর মজুরি স্বল্প হতে পারে , জীবন স্বল্প নয়। তারাও আমাদের মতো মানুষ, তাদের প্রতি মানবিক হওয়া আমাদের নৈতিক  দায়িত্ব। আর এ কাজে যদি সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় চান তবে পার্বত্য বীর মাননীয় মন্ত্রী কখনও না করবেন না বলে ভরসা রাখতে পারেন।  

**সদস্য,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও সাধারন সম্পাদক,খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা,  প্রবন্ধটি লেখকের সম্পূর্ন নিজস্ব মতামত**

 

ads
ads
আর্কাইভ