• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ের ৪ নৌ রোভারের পায়ে হেঁটে বঙ্গবন্ধু সাফারী পার্ক যাএা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Nov 2020   Sunday

কাপ্তাই জেলা নৌ রোভার ইউনিটের ৪ সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথে কক্সবাজারের বঙ্গবন্ধু সাফারী পার্ক যাএা শুরু করেছে।


স্বাস্থ্য বিধি মেনে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই হতে বঙ্গবন্ধু সাফারী পার্ক পর্যন্ত পায়ে হেঁটে রোববার সকালে পরিভ্রমণ শুরু করেন। ওই সময় কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে পরিভ্রমণ দলের কার্যক্রম উদ্বোধন করেন জেলা নৌ স্কাউট সচিব অধ্যক্ষ কমান্ডার এম নূরে আলম ছিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন জেলা নৌ স্কাউট লিডার উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম এলটি।

 

পরিভ্রমণকারী রোভারগণ হলেন দলনেতা এনামুল হক টিপু, সদস্য যথাক্রমে মো.শাহীন আলম,মো.শাহজাহান ও জনি চন্দ্র দাশ। স্কাউটের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড‘ অর্জনের লক্ষে উক্ত ৪ রোভার ১২ নভেম্বর পর্যন্ত ৫ দিন ব্যাপী পায়ে হেঁটে পরিভ্রমণ সম্পন্ন করবেন। কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ থেকে যাএা শুরু হয়ে নোয়পাড়া বিশ^বিদ্যালয় কলেজ,পটিয়া সরকারি কলেজ,লোহাগাড়া উপজেলা পরিষদ,চকরিয়া উপজেলা পরিষদ ও বঙ্গবন্ধু সাফারী পার্কে এসে পরিভ্রমণ শেষ করবেন।

 

পরিভ্রমণ সময়ে রোভারগণ ‘জীবন বাঁচাতে,দেশ বাঁচাতে, স্বাস্থ্য বিধি মানতে হবে‘ এ শ্লোগানে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম যেমন জলবায়ু পরিবর্তনে সচেতনতা, সড়ক দুর্ঘটনা রোধে করণীয়,করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা তৈরি, তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান দান ও মাস্ক বিতরণসহ নানা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন। এছাড়াও পরিভ্রমণ পথে তারা গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান,শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস পরিদর্শন করে গণ্যমান্য ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ