• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে জলবায়ু পরিবর্তন অভিযোজনে পার্বত্য জেলার প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন মতবিনিময় সভা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2020   Monday

সোমবার রাঙামাটিতে “জলবায়ু পরিবর্তন অভিযোজনে পার্বত্য জেলার প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন”বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব এ কে এমমামুনুর রশিদ। বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস-এর নির্বাহী পরিচালক বিপ্লব চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ওমর ফারুক, রাংগামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উত্তম প্রিয় চাকমা,পার্বত্য নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক জনাব সান্তনা চাকমা, প্রকল্প সুফলভোগী পলাশ চাকমা।

 

সভায় অন্যন্যের মধ্যে সরকারী বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তা, রাঙামাটি সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, নানিয়ারচর উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের সদস্য, নানিয়ার উপজেলার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সুশীল সমাজের সদস্য, প্রকল্প সুফলভোগী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

প্রকল্প কর্মকর্তা রবীন চাকমার সঞ্চালনায় প্রকল্প সমন্বয়কারী বিমল কান্তি চাকমার প্রকল্প বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়।

 

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ মামুন বলেন, “আমরা এখন একট ামহামারীর মধ্য দিয়ে যাচ্ছি। এই অবস্থা আরো গুরুতর হতে পারে। গুরুতর অবস্থা যাতে না হয় তজ্জন্য আমরা অনেক সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করছি। ঠিক এই সময়ে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জেলা পর্যায়ের এই মতামত সভা অত্যান্ত যুগোপযোগী। আমরা করোনার জন্য যেমন সচেতনতা অবলম্বন করছি তেমনি জলবায়ু পরিবর্তন বিষয়েও আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে। আশিকাকে ধন্যবাদ এই রুপ একটি যুগোপযোগী অনুষ্ঠান আয়োজনের জন্য। তবে এই প্রকল্পটি শুধু নানিয়ারচর উপজেলায় চলমান আছে। পরবর্তীতে এই প্রকল্পটি গোটা রাঙামাটি পার্বত্য জেলায় সম্প্রসারণ করা গেলে এতদঞ্চলের লোকজন জলবায়ু পরিবর্তন বিষয়ে আরো বেশি সচেতন হবে। আমি আশিকাকে অনুরোধ জানাবো যাতে পরবর্তীতে এই প্রকল্পটি গোটা রাঙামাটি জেলায় প্রসারিত করার ব্যবস্থা গ্রহণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ