• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

১০ এপ্রিল রাঙামাটিতে ‘ক্রাই অব ডেড’-এর চাকমা শর্ট ফিল্ম প্রিমিয়ার শো

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Apr 2015   Tuesday

পার্বত্য চট্টগ্রামের আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু-কে কেন্দ্র করে আগামী ১০ এপ্রিল রাঙামাটিতে ‌`Cry Of Dead` (মৃত কান্না)-এর নামের চাকমা শর্ট ফিল্ম  প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়েছে।


ধারাশ ফিল্ম প্রডাক্টশনের পরিবেশনায় নিরুপম চাকমা ও জুয়েল চাকমা(পরাণ)-এর পরিচালিত রাজবাড়ীস্থ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১০ এপ্রিল বিকাল সাড়ে ৫টায় এ ‘ক্রাই অব ডেড’(মৃত কান্না)-এর চাকমা শর্ট ফিল্মটির  প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। এতে সহযোগিতায় রয়েছে স্থানীয় উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, শিল্পকলা একাডেমী, তামাজা-স্টক ফটো এজেন্সি ও হেংগরঙ হিল প্রডাক্টস। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক অনলাইন নিউজ পেপার ও ফটোগ্রাফী ওয়েবসাইট হিলবিডিটোয়েন্টিফোর ডটকম।


ধারাশ প্রডাক্টশনের অন্যতম পরিচালক জুয়েল চাকমা জানান, ৩০ মিনিটের ‘ক্রাই অব ডেড’ -এর চাকমা শর্ট ফিল্মে মুলত পরিবেশ ও বন ধ্বংসলীলার কারণে পার্বত্য চট্টগ্রামের ছড়া ও ঝর্না শুকিয়ে এখন মৃত হয়েছে। বাস্তব চিত্র নিয়ে এ চাকমা শর্ট ফিল্মটির কাহিনী চিত্রায়িত হয়েছে। আশাকরি সবাইয়ের কাছে ভাল লাগবে।

 

তিনি ‘ক্রাই অব ডেড’ শর্ট ফিল্মটির  প্রিমিয়ার শো-এর পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবকে সাথে নিয়ে উপভোগ করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পানা/সিআর.

ads
ads
আর্কাইভ