• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Mar 2015   Friday

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

 

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জেলা শাখার উদ্যোগে রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তন ও বঙ্গবন্ধুর ভাস্কর্য্য পাদদেশে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বৃষকেতু চাকমা।  উদ্ধোধক ছিলেন বঙ্গবন্ধু শিশু-কিশোর পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ।  অনুষ্ঠানে  বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জেলা শাখার সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে।  অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ শাহ এমরান রোকন।

 

সাংস্কৃতিক প্রতিযোগিতার ১ম দিন প্রায় ৩শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করে। আগামী রোববার সাংস্কৃতিক প্রতিযোগীতার ২য় দিন সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চারটি গ্র“পের নৃত্য প্রতিযোগীতা এবং বঙ্গবন্ধু ভাস্কর্য্য পাদদেশে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য বৃষকেতু চাকমা বলেন, স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। কারন ভবিষ্যৎ প্রজন্মই দেশের কান্ডারী। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে পারলে এদেশের ইতিহাস তারা জানতে পারবে।

 

উদ্বোধক দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ প্রতিটি আন্দোলনে বঙ্গবন্ধুর  অবদান জাতি আজীবন স্মরণ করে যাবে। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে স্বাধনতা সংগ্রামের সঠিক ইতিহাস তুলে ধরতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা প্রশংসার দাবী রাখে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে সকলের উর্ধে রাখতে হবে,কারন বঙ্গবন্ধু শুধুমাত্র আওয়ামীলীগের নন, তিনি হচ্ছেন সকলের। তাই সেভাবেই বঙ্গবন্ধুকে সকলের শ্রদ্ধা জানানো উচিৎ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ