• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

জুরাছড়িতে কাপ্তাই হ্রদে ফুটেছে শত শত শাপলা ফুল,সৌন্দর্য্য উপভোগ করতে প্রতিদিন যাচ্ছেন পর্যটকরা

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2020   Friday

রাঙামাটির কাপ্তাই হ্রদের জুরাছড়ি উপজেলা সদরের বিলে শত শত সাদা শাপলা ফুলে ফুটেছে। এই প্রথম কাপ্তাই হ্রদের জুরাছড়ি উপজেলা সদরের বিশাল বিলে জাতীয় ফুল শাপলা ফোটায় প্রতিদিন দুর-দুরান্ত থেকে ভ্রমন পিপাসু পর্যটকরা ছুটে যাচ্ছেন সৌন্দর্য্য উপভোগ করতে।


রাঙামাটির উপজেলার মধ্যে পাহাড় পরিবেষ্টিত দুর্গম আঞ্চলের নাম জুরাছড়ি। চাকমা ভাষায় জুর অর্থ ঠান্ডা আর ছড়ি অর্থ ছড়া। উপজেলা সদরের দক্ষিণে সলক নদীর উজানে জুরাছড়ি নামক একটি ছড়া রয়েছে। এ জুরাছড়ির ছড়ার নামেই এই উপজেলার নামকরণ করা হয়েছে জুরাছড়ি। ১৯৮৩ সালে থানায় উন্নীত করা হয়। রাঙামাটি সদর থেকে নৌপথ হলো একমাত্র যোগাযোগ মাধ্যম। রাঙামাটি সদর থেকে জুরাছড়ি উপজেলা সদরের দুরত্ব ৫৭ কিলোমিটার। দুর্গম এই জুরাছড়ি উপজেলায় এই প্রথম এই কাপ্তাই হ্রদের উপজেলা সদর বিলের মধ্যে শত শত সাদা শাপলা ফূল ফুটেছে। বিলের যেদিকে ডাকানো যায় শুধু সাদা শাপলা ফুলের সমাহার আর সমাহার। বিলের হ্রদের বুকে এমন মনোরম পরিবেশ দেখতে প্রতিদিন দুর-দুরান্ত থেকে অনেক ভ্রমণ পিপাসু পর্যটকরা ভিড় জমাচ্ছেন। হ্রদের বুকে ফোটা শাপলা ফুলের সৌন্দর্য্য উপভোগ করতে ডিঙ্গি নৌকায় করে ঘুরা বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসু পর্যটকরা। সারি সারি সাদা শাপলা ফুলের মাঝখানে মোবাইলেও সেলফি উঠছেন অনেকে স্মৃতি হিসেবে ধরে রাখতে। আবার কেউ কেউ শখ করে শাপলা ফুল ছিড়ে নিয়ে যাচ্ছেন। উপভোগ করছেন বন্ধু-বান্থবদের নিয়ে সৌন্দর্য্য।


শাপলা ফুলের দৃশ্য উপভোগ করতে যাওয়া কলি চাকমা, যুথি চাকমাসহ অনেকেই জানান, কাপ্তাই হ্রদের জুরাছড়ির বিলে বুকে শাপলা ফোটার খবর পেয়ে তারাও সৌন্দর্য্য উপভোগ করতে সেখানে গেছেন। একসাথে এত শাপালা ফুল ফোটার দৃশ্য তারা এর আগে কখনও দেখেননি। তারা সত্যিই আনন্দিত।


স্থানীয় সাংবাদিক বিন্দু চাকমা বলেন, জুরাছড়ি বিলের কাপ্তাই হ্রদে শাপলা ফুল ফোটায় রাঙামাটি শহর থেকে প্রচুর পর্যটক শাপলা ফুলের সৌন্দর্য্য উপভোগ করতে চলে আসছেন। জুরাছড়িতে এই প্রথম হ্রদের বুকে শত শত শাপলা ফুল ফুটেছে। এতে জুরাছড়িতে পর্যটকের সংখ্যা বাড়ছে, তার পাশাপাশি জুরাছড়ির পরিচিতি বাড়ছে। 


জুরাছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা শাপলা ফুল ফোটার বিষয়টি সৌভাগ্যর প্রতীক হিসেবে অখ্যায়িত করে বলেন, দুর্গম ও অবহেলিত এই জুরাছড়ি উপজেলার অনেক অর্জন রয়েছে। এ উপজেলা থেকে মহিলা কিশোরী দলের কাবাদিতে দেশের প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া রয়েছে আরো অনেক অর্জন। এ বছর জুরাছড়ি উপজেলা সদরের বিলের কাপ্তাই হ্রদের বুকে অনেক শাপলা ফুল ফুটেছে এটাও একট সৌভাগ্যর ব্যাপার জুরাছড়িবাসীর জন্য। প্রতিদিন শাপলা ফুলের সৌন্দর্য্য উপভোগ করতে অনেক পর্যটক ছুটে আসছেন এই জুরাছড়িতে। এসব ভ্রমন পিপাসু পর্যটক শাপলা ফুল নিয়ে ছবি উঠছেন আর আনন্দ উপভোগ করছেন।

 

তিনি আরো বলেন, কোন বছর এভাবে এক সাথে শত শত শাপলা ফুল ফোটেনি। এ বছর শাপলা ফুল ফোটেছে। তাই যত পর্যটক আসবেন এই অবহেলিত জুরাছড়ি উপজেলা কোনো না কোনভাবে উন্নতির দিকে যাবে। কারণ এই সৌন্দর্য্য উপভোগ করতে বড় বড় লোকজন আসবেন তারা বলবেন জুরাছড়িকে উন্নত করা দরকার। এই  জাতীয় ফূল শাপালা ফোটায় জুরাছড়ি এখন সৌন্দর্য্য বৃদ্ধি পাচ্ছে এবং এর কারণে উপজেলার একটা সুফল বয়ে আনবে বলে মনে করি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ