• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

জাতীয় পার্টি মহালছড়ি উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2020   Sunday

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বাংলাদেশে জাতীয় পার্টি মহালছড়ি উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
 
রোববার মহালছড়ির সিএমবি মাঠে উক্ত কাউন্সিল সম্পন্ন হয়। কাউন্সিল শুরু হওয়ার আগে খাগড়াছড়ি থেকে আগত জাতীয় পার্টির নেতাকর্মীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
 
উক্ত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার জাতীয় পার্টির আহবায়ক ও খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব প্রকৌশলী বাবু কেশব লাল দে।
 
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ আহমেদ, আবুল হোসেন, মোঃ শহিদুল্লাহ, মোঃ আমিনুল হক, মোঃ আবুল কাসেম। এছাড়াও  মহালছড়ি উপজেলা শাখার জাতীয় পার্টির সাবেক সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু রুইথি কার্বারী ও জাতীয় পার্টি মহালছড়ি উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী সহ অসংখ্য কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
 
 
উক্ত দ্বি-বার্ষিক কাউন্সিলে কংজরী কার্বারীকে সভাপতি, সুপায়ন চাকমাকে সাধারণ সম্পাদক, সানু মার্মাকে মহিলা সম্পাদিকা এবং মোঃ রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট মহালছড়ি উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ