• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে বিদ্যালয় ভিত্তিক পুষ্টি বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2020   Monday

বরকল উপজেলায় বেসরকারি সংস্থা জুম ফাউন্ডেশনের উদ্যোগে লীন প্রকল্পের অাওতায় বিদ্যালয় ভিত্তিক পুষ্টি বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

সোমবার বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পুষ্টি বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

 

বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা,বড় হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা।বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক লক্ষীরাজ চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লীন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রুপম চাকমা।

 

প্রধান অতিথি বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা বলেন,বরকল উপজেলা পশ্চাৎপদ এলাকা হিসেবে পুষ্টি বিষয়ে জ্ঞান থাকা যেমনি জরুরি তেমনি কোন কোন খাবারে পুষ্টি রয়েছে তা চিহ্নিত করা জরুরি।

 

তিনি বলেন, স্বাস্থ্যকে ভালো রাখতে গুণগত পুষ্টিকর খাবার গ্রহণ করার সুপরামর্শ দেন।

 

তিনি অারো বলেন,পৃথিবী বদলে গেছে তাই বর্তমান অবস্থাকে মূল্যায়ন করে সমাজকে অামূল পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা। 

 

সভাপতি বক্তব্য বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা বলেন,বরকল উপজেলায় লিন প্রকল্পের অাওতায় জুম ফাউন্ডেশন পুষ্টি বিষয়ে জনসচেতনতায় যেে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবিদার। 

 

তিনি বলেন, পুষ্টিকর খাবার উৎপদানে ৬৪টি জেলার মধ্যে প্রথম স্থানে এবং পুষ্টিকর খাবার গ্রহণের মধ্যে জেলার ৬৩-৬৪ স্থানে রয়েছে বলে অভিমত প্রকাশ করেন বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা।

 

এসময় বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইন্দু বিকাশ চাকমা, সহকারি শিক্ষক সমর বিকাশ চাকমা, সহকারি শিক্ষক সুশান্ত বিকাশ চাকমা,সহকারি শিক্ষক লালন বিকাশ চাকমা সহ বরকলে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভা শেষে পুষ্টি বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ