• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

বরকলে জুম ফাউন্ডেশনের উদ্যোগে পুষ্টি মেলা অনুষ্ঠিত

নিরত বরন চাকমা,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2020   Tuesday

মঙ্গলবার  বিদ্যালয় ভিত্তিক পুষ্টি মেলার আয়োজন করা হয়েছে।

 

বরকলে  বেসরকারি সংস্থা জুম ফাউন্ডেশনের উদ্যোগে লীন প্রকল্পের আওতায় পুষ্টি মেলায় অালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা।  বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরকল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা, জেলার লীন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রুপম চাকমা।বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক লক্ষীরাজ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর। এসময় বরকল উপজেলার জুম ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সঞ্চয় চাকমা, ফিল্ড ফ্যাসিলিটেটর জুয়েল চাকমা ও তাপস চাকমা,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইন্দু বিকাশ চাকমা, সহকারি শিক্ষক সমর বিকাশ চাকমা, সহকারি শিক্ষক সুশান্ত বিকাশ চাকমা,সহকারি শিক্ষক লালন বিকাশ চাকমা,সহকারী শিক্ষিকা বাসরিকা দেওয়ানসহ বরকলে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে পুষ্টি মেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

উক্ত পুষ্টি মেলায় প্রদর্শনীতে  বরকল উপজেলা স্বাস্থ্য বিভাগ,বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়,মরা উজ্জ্যাংছড়ি, লুদিবাজছড়া এবং ভূদোছড়া এএসপি,বাগছড়ি পাড়া নারী উদ্যোক্তা কেন্দ্র ও বাগছড়ি কিশোর-কিশোরী দল সহ মোট ৫ টি দল অংশগ্রহণ করেন। এছাড়া  জনসাধারণের পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা ও পুষ্টি বিষয়ে জনসচেতনতামূলক লোকসঙ্গীত,নাটিকা পরিবেশনা ও করা হয়।

 

প্রধান অতিথি বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা বলেন,স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টির বিকল্প নেই। অার এ পুষ্টি  শাক-সবজি, ফলমূল থেকে পাওয়া যায়।গুণগতমান সম্পন্ন পুষ্টিকর খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাই বলে তিনি মন্তব্য করেন। 

 

তিনি অারো বলেন, পুষ্টি বিষয়ক প্রোগ্রামগুলো শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়াতে তৃণমূল পর্যায়েও অালোচনা করা উচিত বলে মনে করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা। 

                                             

সভাপতি বক্তব্য বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা বলেন,বরকলের মানুষ অাগে, শুধুমাত্র জানত মাছ মাংস, দুধ এবং ডিমে পুষ্টি পাওয়া যায়।কিন্তু লীন প্রকল্পের অাওতায় জুম ফাউন্ডেশনের মহতী উদ্যোগে অায়োজিত প্রোগ্রামের  মাধ্যমে শাক-সবজি, ফলমূলেও যে পুষ্টি পাওয়া যায় সে সম্পর্কে বরকলের সাধারণ মানুষ কিছুটা হলেও ধারণা লাভ করতে সক্ষম হয়েছে।

 

তিনি বলেন, পুষ্টিকর খাবার গ্রহণের বিষয়ে  তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে পারলে পুষ্টিহীনতার ঘাটতি কমে অাসবে বলে অাশাবাদ ব্যক্ত করেন বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ