• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

নতুন প্রজন্মকে মু্ক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে -জিওসি মে: জেনারেল এসএম মতিউর রহমান

ষ্টাফ রিপোর্টার. খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2020   Tuesday

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও বিজয়ের মাস উপলে খাগড়াছড়ির মানিকছড়িতে বিভিন্ন প্রতিষ্ঠান ও  দু:স্থ গরীবদের মানবিক কল্যাণে  সহায়তা প্রদান করেছে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসম মতিউর রহমান। 

 

মঙ্গলবার মানিকছড়ির মং রাজবাড়িতে বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে ধর্মীয় প্রতিষ্ঠান ,স্কুল কলেজে অনুদান এবং শীতার্ত মানুষের মাঝে  শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

 

এসময় জিওসি মেজর জেনারেল এসম মতিউর রহমান মহান মুক্তিযুদ্ধে মং রাজপরিবারের বীর মুক্তিযাদ্ধা দ্বাদশ মং রাজা মুক্তিযাদ্ধা মং প্রু সাইন অবদান  শ্রদ্ধাভরে স্মরণ করে জিওসি বলেন, মু্ক্তিযুদ্ধের সময় পার্বত্য চট্টগ্রামে যারা বিরোধিতা করেছি তাদের বিষয়ে সর্তক থাকার আহ্বান করা হয়। একই সাথে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। ’

 

এছাড়া মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ  থেকে ৫ লাখ টাকার অনুদান ঘোষণা করেন জিওসি এসএম মতিউর রহমান। 

 

এসময় রাজ কুমার সুইচিংপ্রু’র সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল  মুহাম্মদ শাহরিয়ার জামান,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মং সুই প্রু চৌধুরী  অপু,জিএসও-১ কর্ণেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী,এএসইউ –খাগড়াছড়ির ডেট কমান্ডার লে.কর্ণেল সরদার আলী হায়দার পারভেজ,স্ন্দিুকছড়ি জোনের অধিনায়ক লে.কর্ণেল কাজী মো.কাওসার জাহান,মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.জয়নাল আবেদিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ