• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল মহান বিজয় দিবন পালন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2020   Wednesday

 মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে অনলাইনে  রচনা লিখন এবং চিত্রাঙ্কন প্রতিযোিগতার আয়োজন করা হয়েছে। 

 

বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রতিষ্ঠানটির অনলাইন শিক্ষা কার্যক্রম গুগল ক্লাশের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে| তারই ধারাবাহিকতায় মহান বিজয় দিবস উপলক্ষ্য প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে|  প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক বই এবং অন্যান্য উপহার দিয়ে পুরস্কৃত করা হয়|  

 

এছাড়া দিবসটি উপলক্ষ্য লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মোঃ আরিফ মাহমুদ বলেন, মহান বিজয় দিবস লক্ষ প্রাণের বিনিময়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন| আমরা পাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, নিজস্ব পতাকা এবং জাতীয় সংগীত| এ বিজয় সকল ছাত্র-ছাত্রীর হৃদয় I মনে এনে দিবে উৎফুল্লতা এবং এগিয়ে চলার প্রেরণা| খুলে দিবে সম্ভাবনার দুয়ার|

 

দিবসটি পালনে আমাদের নানামুখী কার্যক্রমের পরিকল্পনা থাকলেও কোভিড-১৯ পরিস্থিতির কারণে তার অনেক কিছুই করতে পারছি না| তবে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে অনলাইনে রচনা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিদার আয়োজন করা হয়েছে| এতে শিক্ষার্থীরা মহান বিজয় দিবস এর তাৎপর্য সম্পর্কে জানতে পারবে| 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ