• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিলাইছড়িতে বিজয় দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণ

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2020   Wednesday

কোভিড-১৯ এর মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিলাইছড়িতে মহান বিজয় দিবস  উদযাপন করা হয়েছে।

 

 দিবসটির উপলক্ষে ভোরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও উপজেলা শিল্পকলা একাডেমীতে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।

 

এছাড়া দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান (নারী) উৎপলা চাকমা,  উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ সুজাউল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধ সাংসদ কমান্ডার শাক্যপ্রিয় বড়ুয়া প্রমুখ।

 

থানা উপ-পরিদর্শক সোহেল আহমেদ খান এর সঞ্চালনায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোন দেশে বিতর্ক নেই। বক্তারা আরও বলেন, একটি রাষ্ট্র এমনিতে পাওয়া যায়না। যুদ্ধকরে প্রানের বিনিময়ে অর্জন করতে হয়।

 

আলোচনা শেষে ১৩, ১৪ ও ১৫ ডিসেম্বরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ