• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

একাত্তরে পাকিস্তানীদের হাতে নির্যাতিত পানছড়ির ছেইংসা মারমাকে খাগড়াছড়ি জেলা প্রশাসক

ষ্টাফ রিপোটার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2020   Thursday

জেলার পানছড়ি উপজেলা সদরের যৌথখামার এলাকার বাসিন্দা একাত্তরে পাকিস্তানী সৈনিকদের হাতে নির্যাতিত ছেইংসামা মারমা’র পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

 

গেল কয়েকদিনে তাঁকে নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে জেলা প্রশাসক বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে ছেইংসামা মারমাকে পানছড়ির ইউএনও’র মাধ্যমে নিজ কার্যালয়ে ডেকে পাঠান।


এসময় জেলা প্রশাসক ছেইংসামা মারমা’র প্রতি সম্মান প্রদর্শন করে তাঁকে নগদ পঞাশ হাজার টাকা সহায়তা প্রদানের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত নির্দেশনা অনুযাী একটি দুইকক্ষ বিশিষ্ঠ পাকা বাড়ি নির্মার্ণেও ঘোষণা দেন।


এসময় জেলা প্রশাসনক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, ছেইংসামা মারমা’রর ওপর একাত্তর সালে মুক্তিযুদ্ধকালীন আটকাবস্থায় সংঘটিত নির্যাতনের তথ্য প্রমাণ সংগ্রহের মাধ্যমে প্রশাসনিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করা হবে।


ছেইংসামা মারমাকে সহায়তা প্রদানকালে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও পানছড়ির ইউএনও তৌহিদুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক তরুণ কুমার ভট্টাচার্য্য, খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়–য়া, খাগড়াছড়ি সংিবাদিক ইউনিয়নের সা: সম্পাদক কানন আচার্য্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ