• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবর্তীকালীন পরিষদ পূর্নগঠন,চেয়ারম্যান হলেন অংসুইপ্রু চৌধুরী

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2020   Thursday

পার্বত্য চুক্তি অনুযায়ী স্থানীয়দের নিয়ে ভোটার তালিকা তৈরী না করে এবং নির্বাচন না দিয়ে সরকার মনোনীত ও দলীয় ব্যক্তিদের দিয়ে আবারো রাঙামাটি পার্বত্য জেলা তিন জেলা পরিষদের অর্ন্তবর্তীকালীন পরিষদ পূর্নগঠন করেছে।  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদসহ তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানসহ ১৫ সদস্যর তালিকা বৃহস্পতিবার বিকালের দিকে পার্বত্য বিষয়ক মন্ত্রনালয় থেকে ই-মেইল বার্তায় পাঠানো হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কাউখালী উপজেলার আওয়ামীলীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরী।


মনোনীত অন্য ১৪ সদস্যরা হলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, বরকল উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সুবীর কুমার চাকমা, জুরাছড়ির আওয়ামীলীগ নেতা প্রর্বতক চাকমা, বাঘাইছড়ি উপজেলা থেকে প্রিয়নন্দ চাকমা, নানিয়ারচ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এলিপন চাকমা, জেলা যুবলীগ নেতা বিপুল ত্রিপুরা, মহিলা আওয়ামীলীগের নেত্রী ঝর্ণা খীসা, প্রাক্তন প্রধান শিক্ষক বাদল চন্দ্র দে, লংগদু উপজেলার গুলশাখালী ইউপির প্রাক্তন চেয়ারম্যান আব্দুর রহিম ও প্রয়াত জানে আলমের স্ত্রী মোঃ আছমা বেগম, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, রাজস্থলী উপজেলা থেকে নিউচিং মারমা এবং বিলাইছড়ি থেকে রেমলিয়ান পাংখোয়া।


রাষ্ট্রপতির আদেশ ক্রমে পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের পরিষদ ১ শাখার উপ-সচিব সজল কান্তি বনিকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাঙামাটি র্প্বাত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ এবং রাঙামাটি র্প্বাত্য জেলা পরিষদ আইন(সংশোধন) ১৯৯৭ এর ১৬ ক এর ধারা(৪) উপধারা এবং রাঙামাটি র্প্বাত্য জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৪ এ ৪(২) উপধারা প্রদত্ত ক্ষমতাবলে সরকার রাঙামাটি র্প্বাত্য জেলা পরিষদেও অর্ন্তবর্তীকালীন পরিষদ করেছে।


উল্লেখ্য, রাঙামাটিসহ তিন পার্বত্য জেলার স্থাণীয় সরকার পরিষদের নিবার্চন অনু্িষ্ঠত হয় ১৯৮৯ সালে। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চুক্তির মাধ্যমে স্থাণীয় সরকার পরিষদের বদলে পার্বত্য জেলা পরিষদ নামকরণ করা হয়। এর পর থেকে সরকারের মনোনীত ও দলীয় ব্যক্তিদের দিয়ে তিন পার্বত্য জেলা পরিষদ পরিচালিত হয়ে আসছে। তবে ১৯৯৭ সালের ২নং আইন দ্বারা পার্বত্য পরিষদসমূহে ধারা ১৬ ক অনুযায়ী অন্তবর্তীকালীন পরিষদ গঠনের বিধান রাখা হয়। এ ধারায় বলা হয়েছে ১জন চেয়ারম্যান ও ৪ জন সদস্য সমন্বয়ে সরকার অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করবে। নির্বাচিত নতুন পরিষদ কার্যভার গ্রহন না করা পর্ষন্ত সরকার মনোনীত অর্ন্তবতীকালীন পরিষদ পরিষদেও কার্য চালিয়ে যাবে।

 

সর্বশেষ ২০১৫ সালে ২৫ মার্চ তিন পার্বত্য জেলা পরিষদেও ১জন চেয়ারম্যানসহ ১৫ সদস্য নিয়ে অর্ন্তবর্তীকালীন পরিষদ পূর্নগঠন করা হয়। পার্বত্য চুক্তি আইন অনুযায়ী স্থানীয় নিয়ে ভোটার তালিকা করার কথা থাকলেও আজও অবদি নির্বাচনের তালিকা করা হয়নি। সরকারের মনোনীত ও দলীয় মনোনীত ব্যক্তিদেও নিয়ে ৫ বছর মেয়াদী তিন পার্বত্য জেলা পরিষদগুলো অন্তবর্তীকালীন পরিষদ হিসেবে পরিচালিত হয়ে আসছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ