• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2021   Saturday

“ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাঙামাটিতেও শনিবার জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ আয়োজনে জেলা পরিষদের সভাকক্ষে (এনেক্স ভবন) এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও ঝর্ণা খীসা। এর আগে দিবসটি উপলক্ষে বেলুন, ফেস্টুন উড়ানো হয়।


পরে অতিথিরা বিধবা ভাতার বই, বয়স্ক ভাতার বই, সুবর্ণ নাগরিক কার্ড, হুইল চেয়ার ও প্রতিবন্ধি স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, সামাজিকভাবে অবহেলিত, সুবিধা বঞ্চিত, প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সমাজের সকলে যাতে সমান সুযোগ পায় এবং সরকারের কল্যাণমূলক কর্মকান্ড থেকে বঞ্চিত না সেদিকে সকলের নজর রাখতে হবে। তিনি বলেন, সীমাবদ্ধ সম্পদের মধ্যেও সরকার সকলের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধীদের কল্যাণ এবং দূরারোগ্য রোগীদের চিকিৎসার খরচ প্রদানের মাধ্যমে সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ