• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

বিলাইছড়িতে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2021   Friday

দেশের উত্তরাঞ্চলের ন্যয় পার্বত্য জেলা রাঙামাটিতেও চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। তাই অন্যান্য বছরের ন্যয় এবারও এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।


এরই ধারাবাহিকতায় শুক্রবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বছরের প্রথম দিন দূর্গম বিলাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকার ১৭০টি অসহায় পরিবারের মাঝে বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দারিদ্র মানুষের মাঝে শীতবস্ত্রগুলো বিতরণ করেন।


শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে এ সময় জেলা পরিষদের প্রাক্তন সদস্য ও বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম সাইদুল ইসলাম, বিলাইছড়ি উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জয়সেন তঞ্চঙ্গ্যা, ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, সমাজ উন্নয়নকর্মী ও আওয়ামীলীগ নেতা শান্তিময় দেওয়ান, ৩নং ফারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি উজ্জল তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি সভাপতি উৎপল মারমা, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী প্রতিমা মুৎসুদ্দী, ছাত্রলীগ সভাপতি উষামং মারমা’সহ যুবলীগ সহযোগী অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ ও জনপ্রতিধিগন উপস্থিত ছিলেন।

 

বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, অসহায় মানুষদের জন্য শীতের প্রকটতা মানেই হলো দুঃসহনীয় এক জীবনযাত্রা। শীত নিবারনের জন্য একটি শীতবস্ত্রের জন্য তারা চেয়ে থাকে। তিনি বলেন, প্রকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট যে কোনো প্রতিঘাত থেকে প্রান্তিক মানুষকে সুরক্ষার জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বিগত দিনগুলোতে যেমন ছিল ভবিষ্যতেও সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে। তাই সেই সকল মানুষগুলোর চাহিদার কথা ভেবে জেলা পরিষদ অন্যান্য বছরের ন্যয় এবারও এমন উদ্যোগ গ্রহণ করেছে। আর এই ধরনের মহতী উদ্যোগে সমাজের সকল সামর্থ্যবানদেরও এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।


এদিকে হাড়কাঁপানো এ শীতে কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্লহয়ে উঠেছে কম্বল পাওয়া প্রান্তিক মানুষরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ