• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিঝু, সাংগ্রাইং, বৈসুক বিষু- উপলক্ষে রাঙামাটিতে বনার্ঢ্য শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2015   Friday

পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাইং, বৈসুক বিষু- উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে বনার্ঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার এমপি বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের সরকারকে সময় সূচি ভিত্তি কর্ম পরিকল্পনা ঘোষনার জন্য বার বার আহ্বানের পরও কোন উদ্যোগ এখনো দেখা যাচ্ছে না। এর মধ্যে চুক্তি বাস্তবায়নে সময় সূচি ভিত্তিক কর্ম পরিকল্পনা গ্রহনের জন্য সরকার এগিয়ে না আসলে উৎসবের পর পাহাড়ের পরিস্থিতি কোন দিকে ধাবিত হবে এখনাকার মানুষ জানে না, সেটা সরকার জানবে।

 

রাঙামাটি পৌর চত্বরে উদযাপন কমিটির উদ্যোগে শোভাযাত্রার উদ্ধোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড.মানিক লাল দেওয়ান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সংসদীয় আসনের সাংসদ উষাতন তালুকদার। উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জগৎজ্যোতি চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মাধবীলতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম আদি ও স্থানীয় বাঙালী কল্যাণ পরিষদের সাবেক সভাপতি ইউসুফ আলম, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বিজয় রতন দে। স্বাগত বক্তব্যে রাখেন মানবন্দ্রে নারায়ন লারমা মেমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা। অনুষ্ঠানে বেলুন উড়িয়ে র‌্যালীর উদ্ধোধন করেন ড. মানিক লাল দেওয়ান। এর পর উদ্ধোধনী নৃত্য পরিবেশিত হয়।

 

অনুষ্ঠান শেষে রাঙামাটি পৌর সভা চত্বর থেকে জেলা শিল্পকলা একাডেমী চত্বর পর্ষন্ত বনার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় দাবী-দাওয়া সম্বলিত ব্যানার-ফেস্টুনসহকারে কয়েক হাজার আদিবাসী নর-নারী অংশ নেয়।

 

উষাতন তালুকদার আরও বলেন, পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়িত হলে পাহাড়ের আদিবাসী জনগণ আনন্দঘন পরিবেশে সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাইং, বৈসুক বিষু পালন করতে পারতো। কিন্তু দুঃখজনকভাবে পাহাড়ী জনগণ নিরানন্দের মধ্য দিয়ে এ উৎসবটি পালন করতে যাচ্ছে।


উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল থেকে তিন দিন ব্যাপী পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাইং, বৈসুক বিষু-এর উৎসব শুরু হচ্ছে। আদিবাসীরা সাধারনত বাংলা বর্ষের শেষ দুদিন ও নতুন বছরের প্রথম দিনে এ উৎসব পালন করে থাকে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ