• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

লামায় পানির স্রোতে ভেসে গিয়ে ২ ছাত্রের মৃত্যু

Published: 08 Jun 2021   Tuesday

মাঠে খেলা করার সময় বৃষ্টির পানির স্রোতে ভেসে গিয়ে পানি চলাচলের বড় পাইপের ভিতরে ঢুকে আটকে গিয়ে কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের দুই ছাত্রের মৃত্যু হয়েছে। 

 

সোমবার সকাল ১১টায়দর সময় বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের কোয়ান্টাম ফাউন্ডেশনের এ বিদ্যালয় মাঠে এ  ঘটনিাটি ঘটেছে।

 

নিহত ছাত্ররা হলো- আব্দুল কাদের জিলানী(১২)পিতা বজর আলী, তার বাড়ী গ্রাম- চক্রবহরম, উপজেলা - চাপাই নবাব গঞ্জ। মোঃ শ্রেয় মোস্তাফিজ(১৩)পিতা- বুলবুল মোস্তাফিজ। তার বাড়ী হাফিজ পাড়া, ৫নং ওয়ার্ড, উপজেলা- ঠাকুর গাঁও।

 

উপজেলার ক্যায়াজু পাড়া পুলিশ ফাঁড়ির আইসি আবুল হোসেন বলেন, কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজে প্রতিদিন সকাল ৭টা থেকে খেলাধুলা শুরু হয়। খেলা ধুলার ফাঁকে হঠাৎ করে প্রবল বেগে বৃষ্টি আসলে উপর থেকে বৃষ্টির পানির প্রবল স্রোত এসে মাঠে খেলাধুলা করা ছাত্রদের ভাসিয়ে নিয়ে যায়। এর মধ্যে  নিহত ছাত্ররা মাঠের দক্ষিনে পানি চলাচলের বিশাল একটি পাইপের ভিতর স্রোতের পানিতে ঢুকে আটকে গিয়ে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন তিনি।



এ ব্যাপারে মুঠোফোনে কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের  বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল আলম বলেন, ‘সকাল সাড়ে ১১টায় স্কুল মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে খেলতে গিয়ে হঠাৎ তারা মাঠের পাশের পানি নির্গমন পাইপে পড়ে যায়। পরে সাড়ে ১২টার দিকে পাইপের পাশ থেকে আব্দুল কাদের ও ১টা ১০ মিনিটের দিকে পাইপ থেকে প্রায় একশ-দেড়শ ফুট দূরে মোস্তাফিজুরকে উদ্ধার করে পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে বলেন তিনি জানান।



লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, সোমাবার লাশ উদ্ধার করে ময়ন তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্টরআসলে দুই ছাত্রের প্রকৃত মৃত্যুর ঘটনা জানা যাবে।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ