• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বরকলের ছোট হরিণা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩২টি দোকান ঘর পুড়ে ছাই

বরকল প্রতিনিধি,রাঙামাটি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2021   Monday

রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী ছোট হরিণা বাজারে আগুনে ১টি মসজিদ,১টি মাদ্রাসাসহ ৩২টি দোকান ঘর ও বসত বাড়ী পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সীমান্তবর্তী বাজারে এ ঘটনা ঘটেছে।


স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সীমান্তবর্তী ছোট হরিণা বাজারের আবু আহম্মেদ দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে দোকানে মজুদ থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের কারণে আগুনের লেলিহান শিখা বাজারের চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ১টি মসজিদ. ১টি মাদ্রাসা, ৭টি বসত ঘর ও ২৩টি দোকান ঘর পুড়ে যায়। এতে স্থানীয় লোকজন ও ১২ বিজিবির সহায়তায় প্রায় ৬ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় ব্যবসায়ীদের দাবী আগুনে কয়েক কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সকালের দিকে বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা ক্ষতিগ্রস্থ বাজার পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ তিন হাজার করে অর্থ প্রদান করেন।


উল্লেখ্য, বরকলে ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় প্রতি বছর অগ্নিকান্ডে কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়।


ছোট হরিণা বাজার কমিটির আহ্বায়ক সাইফূ ইসলাম মনির দাবী করেছেন আগুনে ৫ কোটি টাকার মালামালের ক্ষতিগ্রস্থ হয়েছে। বরকলে ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।


ভূষনছড়া ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মামুন জানান, আগুনে ১টি মসজিদ,১টি মাদ্রাসাসহ ৩২টি দোকান ঘর ও বসত বাড়ী পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে তা কেউ ভালো কওে জানাতে পারেনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/এই.

 

 

ads
ads
আর্কাইভ