• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

পানছড়িতে দুর্বৃত্তদের হাতে এক বৌদ্ধ ভিক্ষু আহত,এলাকাবাসীর বিক্ষোভ-সমাবেশ

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2021   Monday

খাগড়াছড়ির পানছড়িতে শ্রীমৎ অগ্রজ্যোতি মহাস্থবির নামে এক বৌদ্ধ ভিক্ষুকে নির্মমভাবে হত্যার চেষ্টা করেছে  দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পানছড়ি ইউনিয়নের প্রজ্ঞা সাধনাপুর বনবিহারে এ ঘটনা ঘটে। তিনি পানছড়ি ইউনিয়নের প্রজ্ঞা সাধনাপুর বনবিহারের অধ্যক্ষ।


স্থানীযরা জানায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা দরজা ভেঙ্গে জোর করে বিহার অধ্যক্ষ অগ্রজ্যোতি মহাস্থবিরের কক্ষে প্রবেশ করে। এতে দুর্বৃত্তরা তাকে এলোপাতারিভাবে দা দিয়ে কোপাতে থাকে আর লোহার রদ দিয়ে আঘাত করে। এতে মৃত ভেবে দুর্বৃত্তরা ওই ভিক্ষুর কাছে থাকা টাকা পয়সাসহ বিহারের মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে ওই ভিক্ষুর জ্ঞান ফিরলে এলাকাবাসীকে খরব দিলে তাকে উদ্ধার করে। আহত অবস্থায় তাকে প্রথমে পানছড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসাতালে পাঠনো হয়েছে।


এ ঘটনায় উপজেলার বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এ প্রতিবাদে রোববার বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি পানছড়ি উপজেলার পূজগাং মূখ উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে পূজগাং বাজার, পানছড়ির কানুঙগো পাড়া ঘুরে এসে পানছড়ি-লোগাং বাজার সড়কে লাল্ল্যে আদাম বটগাছের নিচে সমাবেশ করে। প্রজ্ঞা সাধনাপুর বনবিহার উন্নয়ন কমিটির সভাপতি মতিলাল চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চেংগী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, মহিলা মেম্বার সুশিলা চাকমা, সমাজ সেবক বিপুল চাকমা প্রমুখ।

 

সামবেশে বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


পানছড়ি থানার ওসি মো: দুলাল হোসেন জানান, ঘটনা শুনার সাথে সাথে তিনি আহত ভিক্ষুকে পানছড়ি উপজেলা হাসপাতালে দেখতে যান। উন্নত চিকিৎসার জন্য তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে না নেওয়া পর্যন্ত তিনি সেখানে ছিলেন। এ তবে ব্যাপারে কেউ এখনো লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/ এ ই.

ads
ads
আর্কাইভ