• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    
 
ads

খাগড়াছড়িতে কারাগারে কয়েদি’র মৃত্যু, পরিবারের অভিযোগ রহস্যজনক

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2021   Friday

শুক্রবার সকালের দিকে খাগড়াছড়ি জেলা কারাগারে মিলন বিকাশ ত্রিপুরা (২৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করেছেন তার মৃত্যু রহস্যজনক।


জানা গেছে, শুক্রবার কারাভ্যন্তরে আইসোলেশন ওয়ার্ডে ল্যাট্রিন এর ভেনটিলেটার রডের সাথে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মিলন বিকাশ ত্রিপুরা। এতে জানতে পেরে কর্তব্যরত প্রধান কারারী ও কারারী তাকে উদ্ধার করে কারা হাসপাতালের সহকারি সার্জনের পরামর্শ মোতাবেক তাৎণিকভাবে আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার বিকাল আড়াইটার দিকে নগদ ১০হাজার টাকা দিয়ে মরদেহ সনাক্ত করার পর পরিবারের নিকট স্থানান্তর করা হয়েছে।


এদিকে মৃত মিলন বিকাশ ত্রিপুরার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে মিলন বিকাশ ত্রিপুরার মৃত্যু রহস্যজনক। তারা এ ঘটনায় সৃষ্ঠ তদন্ত দাবী জানিয়েছেন।


খাগড়াছড়ি জেলা কারাগারে কর্মরত সহকারি প্রধান কারারী সবি রঞ্জন ত্রিপুরা জানান, ঘটনার সময়ে তিনি উপস্থিত ছিলেন না। এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।


খাগড়াছড়ি সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করার সময় জানান, মাথায় আঘাত ও গলায় গামছা পেঁচানোর দাগও দেখা যায়।


খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রিপল বাপ্পি চাকমা জানান, খাগড়াছড়ি জেলা কারাগার থেকে এক কয়েদিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই ওই কয়েদির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যু’র প্রকৃত কারণ জানা যাবে।


মরদেহ তদন্ত করার সময় সহকারি কমিশনার (ম্যাজিস্ট্রেট) শ্যামানন্দ কুন্ডু জানান, গলায় কালো রঙ্গের দাগ ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে তিনি আর কোন বক্তব্য দিতে চাইনি।


খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারি কমিশনার মোঃ সাজ্জাদ হোসেন জানান, কারাভ্যন্তরে আইসোলেশন ওয়ার্ডে ল্যাট্রিন এর ভেনটিলেটার রডের সাথে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পওে কর্তব্যরত প্রধান কারারী ও কারারী তাকে উদ্ধার করে কারা হাসপাতালের সহকারি সার্জনের পরামর্শ মোতাবেক তাৎণিকভাবে আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তিনি আরও জানান, কারাগারে আসামির মৃত্যু’র ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে। ময়না তদন্ত প্রতিবেদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


উল্লেখ্য, গেল ১৬মে খাগড়াছড়ির গুইমারায় এক ছাত্রী গোসল করার সময় গোসল খানার উপরে বসে গোপনে ভিডিও ধারণ করার কারণে পর্নোগ্রাফি আইনে মামলায় অভিযুক্ত হয়ে গ্রেফতার হয়। পরের দিন ১৭মে আদালতের নির্দেশে খাগড়াছড়ি কারাগারে পাঠানো হয়। নিহত ব্যক্তি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির অরুণ পাড়া এলাকার মনসারাই ত্রিপুরার ছেলে মিলন বিকাশ ত্রিপুরা। তিনি সাজেকের পর্যটকবাহী কাউন্টারের লাইম্যান’র দায়িত্ব পালন করতেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/এ ই

ads
ads
আর্কাইভ