• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বান্দরবানের সেনাবাহিনীর দেয়া স্বাস্থ্য সম্মত সেনিটারি কর্মসুচীর উদ্বোধনী অনুষ্ঠানে
আগামী সংসদ অধিবেশনেই পার্বত্য ভূমি কমিশন আইন বিল পাস করা হবে- বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2015   Friday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক  প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছন আগামী সংসদ অধিবেশনেই আইন পাশের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের ভুমি সমস্যার স্থায়ী সমাধান করা হবে। তিনি বলেন ১৯৯৭ সালের ২ ডিসেম্বর জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত  হয়েছিল। সেই শান্তির অধিকাংশ শর্ত সরকার ইতিমধ্যেই বাস্তবায়ি হয়েছে। পার্বত্য চট্টগ্রামের সবছেয়ে বড় সমস্যা হচ্ছে ভুমি সমস্যা। সে সমস্যাকে সমাধানের জন্য সরকার ভুমি কমিশন গঠন করে চেয়ারম্যান হিসেবে একজন অবসরপ্রাপ্ত  বিচারপতিকে নিয়োগ দেয়া হয়েছে। ভুমি সমস্যা সমাধানে যে সব আইনি জটিলতা রয়েছে আগামী সংসদ অধিবেশনেই তাকে আইনে পরিনত করে সমস্যার সমাধান করা হবে।

 

শুক্রবার বান্দরবান সদরের ক্যাচিং পাড়ায় বান্দরবান সেনাবাহিনী কতৃক স্থানীয় জনগনের ব্যবহারের জন্য উন্মোক্ত করন অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৬৯ পদাতিক সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী পিএসসি,জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর,পুলিশ সুপার দেবদাস ভট্ট্যাচার্য, সদর জোন কমান্ডার  লেঃ কর্ণেল নাজমুল হক পিএসসি,বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,পৌর মেয়র জাবেদ রেজা প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় পাড়া কারবারিও বক্তব্য রাখেন। 

প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, সেনাবাহিনী দেশ এবং জাতীর গৌরব। তারা শুধু যুদ্ধই করে না বরং জন সেবামুলক বহু কাজ করে যাচ্ছে। বান্দরবানে সেনাবাহিনী ইতিমধ্যেই প্রত্যান্ত এলাকায় জনসেবা মুলক বহু কাজ করেছে। সেনাবাহিনী জন সেবা মুলক যে সব কাজ করে তা সরকারের কোন অনুদানের টাকা নয়। প্রতিমাসে তাদের বেতনের কিছু কিছু অংশ কেটে নিয়ে তা জনসেবামুলক কাজে ব্যয় করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ