• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে আদিবাসী ফোরামের মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Apr 2015   Wednesday

অদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি এবং আদিবাসীদের ঐতিহ্যবাহী বৈসু-সাংগ্রাইং-বিজু-বিষু-বিহু আগাম শুভেচ্ছা জানিয়ে বুধবার খাগড়াছড়ি’তে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । 

 

শহরের শাপলা চত্বর এলাকায় বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম ”ক” অঞ্চল খাগড়াছড়ি সমন্বয়ক চাইথোয়াই মারমা সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রজ্ঞাবির চাকমা, পার্বত্য চট্টগ্রাম পিচ মেকার এলায়েন্সের সভাপতি নমিতা চাকমা, বাংলাদেশ মারমা ষ্টুডেন্টস কাউন্সিল(বিএমএসসি) কেন্দ্রীয় কমিটি’র তথ্য ও প্রচার সম্পাদক ও সাংবাদিক চাইহ্লাউ মারমা, বিএমএসসি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি সাপ্র“ মারমা প্রমূখ ।


এসময় ঘন্টাব্যাপী মানববন্ধনে সাবেক অধ্যাপক মধুমঙ্গল চাকমা, বাংলাদেশ মারমা সংগঠন ঐক্য পরিষদের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মংশি মারমা, কমলছড়ি পাইলট পাড়া মহিলা সমিতি’র সম্পাদিকা কিরনা চাকমাসহ এলাকার নারী-পুরষ অংশ গ্রহন করেন ।


বক্তারা বিরাজমান সংঘাতময় পরিস্থিতি অবসান ঘটিয়ে রাজনৈতিক উপায়ে সরকারের সাথে পার্বত্য চুক্তি সম্পাদিত ধারা গুলো খুব দ্রুত বাস্তবায়নের আহবান জানান। পাশাপাশি বক্তারা সরকারে বিরোধীদলের থাকা প্রতিশ্র“তি দেয়া আদিবাসীদের(চাকমা-মারমা-ত্রিপুরাসহ ১৩টি জাতি গোষ্ঠি সমূহ) সাংবিধানিক স্বীকৃতি দাবী করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ