• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে অতিরিক্ত টোল ও চার্জ আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2021   Thursday

 

কৃষিপন্য ও মৌসুমী ফলের উপর জেলা পরিষদ, বাজার ফান্ড ও পৌরসভার অতিরিক্ত টোল আদায় বন্ধ ও এস. এ পরিবহণ এবং কুরিয়ার সার্ভিসে মাত্রাতিরিক্ত চার্জ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমবায় সমিতি ও মারমা ফলদ বাগান মালিক সমিতি’সহ  কয়েকটি সংগঠন।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে খাগড়াছড়ি জেলা শহর শাপলা চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মারমা ফলদ বাগান মালিক সমিতির সভাপতি সাবেক কমিশনার আবুশি মারমার সভাপতিত্বে এতে বক্তব্য দেন খাগড়াছড়ি ফলদ বাগান মালিক সমবায় সমিতির প্রধান উপদেষ্টা অনিমেষ চাকমা রিংকু উপদেষ্টা এড. সুপাল চাকমা, সাধারণ সম্পাদক দিবাকর চাকমা, মারমা ফলদ বাগান বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুশি চৌধুরী, খাগড়াছড়ি বাজার ফল ব্যবসায়ী সমিতির সদস্য এরশাদ উল্লাহ প্রমূখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, খাগড়াছড়িতে কোন শিল্প কারখানা নেই। ব্যবসা-বানিজ্যের দিকেও পিছিয়ে পড়া এ জেলায় তরুণ বেকারত্বের হারও বেশি। পাহাড়ের পতিত টিলা ভূমিতে আম, কাঁঠালসহ বিভিন্ন ফলদ বাগান সৃজন  করে নিজের বেকারত্ব দুর ও  স্বাবলম্বী হয়ে কর্মসংস্থান সৃষ্টি করে আসছে স্থানীয়রা। পার্বত্য এই জেলায় কাঁচা মাল সংরক্ষণের জন্য নেই কোন হিমাগার ঘর। ফলে বেশি দিনও সংরক্ষণ করা যায় না। বেশি দিন সংরক্ষণ রাখলে কৃষি পণ্য নষ্ট হয়ে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে মালিক ও ব্যবসায়ীদের। যারা শহরে পাহাড়ের ফল খায় তারাও টাটকা ও সুস্বাদু ফল খেতে পায়না। অন্য জেলার তুলনায় খাগড়াছড়িতে কৃষি পণ্যে মাত্রাতিরিক্ত টোল আদায়ের ফলে এক মুরগীকে তিন বার জবাই করা হচ্ছে মন্তব্য করে এস. এ পরিবহণ ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অতিরিক্ত সার্ভিস চার্জ, খাগড়াছড়ি পার্বত্য  জেলা পরিষদ, বাজার ফান্ড ও পৌরসভার অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ করেন বক্তারা। এতে করে ব্যবসায়ের বিপনন খরচ বৃদ্ধি পাওয়ায় কৃষকরা বঞ্চিত হচ্ছে ন্যায্য মূল্য পাওয়া থেকে অন্যদিকে ভোক্তারাও বেশি দামে ক্রয় করতে বাধ্য হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।

 

মানববন্ধনে বক্তারা খাগড়াছড়ি জেলা পরিষদ ও বাজার ফান্ড ও পৌরসভার অতিরিক্ত টোল আদায় ও এস. এ পরিবহণ এবং কুরিয়া সার্ভিসে মাত্রারিক্ত চার্জ বন্ধের দাবী জানানো হয়। এ সকল বিষয়ে তারা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সহযোগীতা কামনা করেন।
বক্তারা আরো বলেন এ বিষয়ে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষনা দেন বক্তারা।
মানববন্ধনে জেলা বিভিন্ন ফলদ মালিক সমিতির সদস্য, ফলদ বাগাহ মালিকরা  ও ফল ব্যবসায়ীরা অংশ গ্রহন করেন।


---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ