• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

সোমবার থেকে খাগড়াছড়িতে দু’দিনের ‘গরয়া নৃত্য উৎসব’ শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2015   Friday

সোমবার থেকে দুদিন ব্যাপী এপ্রিল খাগড়াছড়ি জেলাশহরের খাগড়াপুর মাঠে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গরয়া নৃত্য দলের অংশগ্রহনে ‘গরয়া নৃত্য উৎসব’ অনুষ্ঠিত হবে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানখিন এমপি বিকেলে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করবেন।

 

‘য়ামুক সাংস্কৃতিক আন্দোলন’র উদ্যোগে ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসব “বৈসু” উপলক্ষে তৃতীয় বারের মতো এবার এই উৎসব আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের কর্ণধার যুগান্তর ত্রিপুরা।

 

“৩য় গরয়া নৃত্য উৎসব” আয়োজন কমিটির আহ্বায়ক দুলালী ত্রিপুরা জানান, সংগঠনটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই পার্বত্য অঞ্চলে বসবাসরত স্থানীয় বিভিন্ন জনগোষ্ঠীর বিলুপ্তপ্রায় সংস্কৃতির বিকাশ, সংরক্ষণ ও উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০১৩ খ্রিস্টাব্দে ১ম বারের মতো গরয়া নৃত্য উৎসব সফলভাবে আয়োজন করা হয়। বিগত বছরের ন্যায় চলতি বছরেও বৈসু উপলক্ষে আগামী ১৩ ও ১৪ এপ্রিল, ২০১৫ খ্রিস্টাব্দ দুই দিনব্যাপী খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ১০-১৫ টি গরয়া দলের অংশগ্রহনে “৩য় গরয়া নৃত্য উৎসব” আয়োজন করতে যাচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ