• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পাহাড় উৎসবের বার্তা দিচ্ছে ‘বিজু ফুল’

নূতন ধন চাকমা,পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2015   Friday

‘বৈ-সা-বী’র আগাম বার্তা নিয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও পাহাড় জুড়ে ফুটেছে ‘বিজু ফুল’।  এ ফুল দেখলেই আদীবাসীদের মনে ‘বৈ-সা-বী’র আনন্দে মন দোলা দেয় আর প্রস্তুতি নিতে থাকে ‘বৈ-সা-বী’র।

 

প্রকৃতিতে আপনা-আপনি ফুটে এ ফুলগুলো। আদিবাসীরা বংশ পরস্পরায় ফুল বিজু দিনেই এ  ‘বিজু ফুল’ দিয়ে পুরো ঘর সাজায়।  ‘ফুল বিজু’ দিনে এ ফুল দিয়ে ঘর সাজানো হলেই ‘বিজু-এর পরিপূর্ণতা পায়। তবে পাহাড়ে এখন আর আগের মতো ‘বিজু ফুল’ না পাওয়া অন্যান্য ফুল দিয়েও ঘর সাজায় আদিবাসীরা।

 

চাকমারা এ ফুলকে বলে ‘ভাতজোড়া ফুল’। ত্রিপুরারা বলে ‘কুমুই বোবা’। মার্মারা বলে ‘চগাপেইং’ আর সাওতাল সম্প্রদায়রা এ ফুলকে বলে ‘পাতাবাহা’, পাহাড়ের বাঙ্গালীরা বলে ‘ভিউফুল’। ‘ফুল বিজু’ দিনে ‘বিজু ফুল’ সংগ্রহের জন্য অনেকেই ভোরে জঙ্গল থেকে ‘বিজু ফুল’ তুলে আনে। আদিবাসীরা আগের সেই রেওয়াজ হারিয়ে যেতে বসেছে বলে বয়োবৃদ্ধরা জানান।

 

পানছড়ি উপজেলার মির্জাবিল গ্রামের কার্বারী মধু মঙ্গল চাকমা বলেন, আমরা যখন ছোট ছিলাম ফুল বিজু দিনে ‘বিজু ফুল’ সংগ্রহের জন্য খুব ভোরে জঙ্গলে যেতাম। আর বিজু ফুল দিয়ে পুরো ঘর সাজিয়ে নিতাম। এখনতো আর সেই দিন নেই। মানুষ এখন বিজু নিয়ে আনন্দÑফুর্তি কম করে। কালের আবর্তনে পরবর্তী প্রজন্মের আদিবাসী শিশুরা বিজু ফুল চিনবে না। একটাই কারণ পাহাড়ে আগের মতো আর বনজঙ্গল নেই।

 

লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিমলেন্দু চাকমা বলেন, পাহাড়ে বৃক্ষশুন্য হওয়ার কারনে এখন আর আগের মতো ‘বিজু ফুল’ পাওয়া যায় না। অব্যাহত বন উজার আর পাহাড় কাটার ফলে ভবিয্যতে এ ফুল পাওয়া কষ্ট সাধ্য হবে। আমাদের পরবর্তী প্রজন্ম এ ফুলগুলো চিনাবেও না। ঐতিহ্য আর সংস্কৃতি ধরে রাখার জন্য এ ফুল সংরক্ষন করা প্রয়োজন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ