• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পিনন বুনে জীবন চলে ভাতাহীন বিধবা ইন্দ্র লতা চাকমার

নূতন ধন চাকমা,পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2015   Wednesday

স্বামী মারা গেছে পাঁচ বছর আগে। ছেলে-সন্তান নেই। বসতভিটা ছাড়া কোন জায়গা জমিও নেই। পাননা বিধবা ভাতাও। সারাদিন কোমড় তাঁত বুনে যা আয় হয় তা দিয়ে খেয়ে না খেয়ে দিন চলে। খাগড়াছড়ি পানছড়ি উপজেলার চেংগী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধু মঙ্গল পাড়া গ্রামের বিধবা ভাতাহীন মৃত বরুণ কুমার চাকমার স্ত্রী  ইন্দ্র লতা চাকমার কোমড় তাঁত পিনন বুনে দিন-যাপনের চিত্র এটি।

 

সরেজমিনে দেখা গেছে, ঘরের দক্ষিণ-পূর্ব কোণে  কোমড় তাঁত বুনছেন   ইন্দ্র লতা     চাকমা। তিনি বলেন, ৫ বছর আগে বার্ধক্যজনিত কারণে আমার স্বামী স্বর্গীয় হয়েছেন। আমাদের সাংসারিক জীবনে কোন সন্তান নেই। বসতভিটা ছাড়া আমাদের কোন জায়গা জমি নেই। তাই আয় রোজগারের কোন উপায়ও নেই। পেটের দায়ে বাধ্য হয়ে প্রতিদিন কোমড় তাঁত পিনন  বুনতে হয়। প্রতি কেজি সূতার দাম ৫০০-৭০০টাকা কিনতে হয়। একটি পিনন তৈরীর জন্য কমপক্ষে ৮০০গ্রাম সূতা লাগে। শরীর সুস্থ থাকলে দু’ সপ্তাহে একটি পিনন বুনতে পারলে সূতার খরচ বাদে এক জোড়া পিনন থেকে ২৫০-৩০০টাকা লাভ থাকে। পিননের দাম দাম ভাল হলে একটা পিনন থেকে ৪০০-৫০০টাকাও লাভ থাকে। বর্তমানে একজোড়া পিনন ৬০০-৭০০টাকায় বিক্রি হচ্ছে। তাই পিনন বুনে চলতে এখন খুবই কষ্ট হচ্ছে। প্রতিমাসে মাত্র ২টি পিনন বুনতে পারি। তা দিয়ে খেয়ে না খেয়ে কোন রকম দিন চলে। আমার স্বামী স্বর্গীয় হওয়ার পর থেকে বিধবা কার্ড করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অনেকবার ধর্না দিয়েছি। কোন লাভ হয়নি। তাই এ ব্যাপারে এখন আর কারো কাছে  ধর্না দিই না।

 

তাঁর প্রতিবেশী সাবেক ইউপি সদস্য রমেশ বিকাশ চাকমা। তিনি জানান,বেচারী খুবই অসহায়। তাঁদের সংসারে কোন ছেলে-সন্তান নেই। নেই জায়গা জমিও। তাই পিনন বুনে আয় ছাড়া কোন উপায়ও নেই। ছেলে মেয়ে, জায়গা জমি না থাকায় প্রতিদিন তাঁকে অনেক সংগ্রাম করে বেঁচে থাকতে হচ্ছে। বিধবা কার্ড থাকলে কিছুটা হলেও সহয়ক হতো।

 

স্থানীয় দোকানদার শ্যামল বিকাশ চাকমা বলেন, গ্রামের সবচেয়ে অসহায় বিধবা নারী তিনি। স্বামী মারা যাওয়ার পর থেকে তাঁকে কোমড় তাঁত পিনন বুনে জীবন-যাপন করতে হচ্ছে। বিধবা কার্ড করে দেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের অনেকবার বলা হয়েছে। কেউ করে দেননি।

 

সংশি¬ষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শিশু কুমার চাকমা বলেন, আমরা ইউপি ক্ষমতা পাওয়ার পর থেকে নতুন করে বিধবা কার্ড করার অনুমোদন আসেনি। বিধবা ভাতা পাওয়া কোন বিধাব মারা গেলে ওই বিধবার কাডর্টি তাঁর নামে দেওয়া যাবে। নতুবা নতুন করে কার্ড  অনুমোদন আসলে তিনি পাবেন। এছাড়া কোন উপায় নেই। নতুন অনুমোদন আসলে অগ্রাধিকার ভিত্তিত্বে তাঁর জন্য বিধবা কার্ড করে দেওয়া হবে।

 

এ প্রসঙ্গে পানছড়ি উপজেলা সমাজসেব অধিদপ্তরের চেংগী ইউনিয়নের দায়িত্বরত মাঠসহকারী হিরো লতা চাকমা বলেন, বিধবা কার্ড  করে দেওয়ার দায়িত্ব সংশি¬ষ্ট  ওয়ার্ডের জনপ্রতিনিধিদের। তারাই বিধবা নারীদের বিধবা কার্ড করে দেন। তাঁদের অনুরোধে আমরা বিধবা কার্ড করে দিই।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ