• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্ষদ রিজেন্ট বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Sep 2021   Thursday

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্ষদ রিজেন্ট বোর্ড এর প্রথম সভা  বৃহস্পতিবার  অনুষ্ঠিত হয়েছে।  

 

শহরের রাঙামাটি পর্যটন মোটেল সম্মেলন কক্ষে রাবিপ্রবি রিজেন্ট বোর্ডের প্রথম সভায়  সভাপতিত্ব করেন  রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর এবং রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। এতে উপস্থিত ছিলেন।

 

রিজেন্ট বোর্ডের সভায় সম্মানিত সদস্য রাঙামাটি আসনের সংসদ সদস্য  দীপংকর তালুকদার, খাগড়াছড়ি  আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. এফ. এম. আওরঙ্গজেব, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী, রাবিপ্রবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল সিকদার, রাবিপ্রবি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সপ্তর্ষি চাকমা, রাবিপ্রবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা,রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া এবং রাঙামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার উপস্থিত ছিলেন। এছাড়াও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে উপস্থিত ছিলেন রাবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২)  ফৌজিয়া জাফরীন এনডিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি কলেজ-৩)  মূকেশ চন্দ্র বিশ্বাস। সভা সঞ্চালনা করেন রিজেন্ট বোর্ডের সচিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব অঞ্জন কুমার চাকমা। 

 

সভার শুরুতে ভাইস-চ্যান্সেলর মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

 

সভায় আলোচনাক্রমে বিভিন্ন নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত লোগোসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের চাকুরী সংক্রান্ত নিয়োগ , স্থায়ীকরণ, পর্যায়োন্নয়নসহ বিবিধ নীতিমালা অনুমোদন প্রদান করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইনে বিধৃত বিভিন্ন কমিটিতে সদস্য মনোনয়নের বিষয়ে ভাইস-চ্যান্সেলরকে দায়িত্ব প্রদানসহ শিক্ষক/ কর্মচারীদের বেতন সমন্বয়ের প্রস্তাব অনুমোদন প্রদান করা হয়।  

 

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আগামীতে রিজেন্ট বোর্ডের সদস্যবৃন্দের সর্বাত্মক সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত এবং সকলের প্রতি কৃতজ্ঞতা  জানানো হয়েছে। 

 

“রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের একাংশ। তাঁর ঐকান্তিক প্রচেষ্টা, সদিচ্ছা ও এখানকার জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা না থাকলে এই বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতো না।” সভায় বক্তব্যে ভাইস চ্যান্সেলর একথা বলেন ।

 

সবসময় দিক নির্দেশনা ও সুপরামর্শ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনায় শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এ প্রত্যাশা ব্যক্ত করেন ভাইস-চ্যান্সেলর।   

 

তিনি আরো বলেন, “আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসার, সম্প্রীতি নিশ্চিতকরণ এবং প্রগতি সাধন- এই রুপকল্প বা ভিশন নিয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। যুগের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন করে আধুনিক প্রযুক্তিগত বিজ্ঞান শিক্ষা ও গবেষণার গুণগত মান নিশ্চিত করা এবং বিশ্বমানে উন্নীত করার অব্যাহত পদক্ষেপ গ্রহণ করতে আমরা বদ্ধ পরিকর।”

--প্রেস বিজ্ঞপ্তি।  

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ