• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে ৩৫ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে নিজ নিজ মাতৃভাষার প্রশিক্ষণ প্রদান

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Sep 2021   Sunday

খাগড়াছড়িতে সেতু-এমএলই প্রকল্পের ২য় শ্রেণির জন্য শিক্ষকদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বোরবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি জাবারাং কল্যান সমিতি রির্সোস সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  জাবারাং কল্যান সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে বিনোদন ত্রিপুরার সঞ্চালনায়   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী অপু  বলেন বাংলাভাষা আজ আন্তজার্তিক ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা ২১ শে ফ্রেবুয়ারীকে আর্ন্তজার্তিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। তারই আলোকে দেশে যেন সকল ভাষা বেঁচে থাকে,কোন ভাষা যাতে হারিয়ে না যায়, সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের পাঁচটি ভাষায় প্রাথমিক শিক্ষা চালু করেছেন। সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও  প্রাথমিক বিদ্যালয়গুলোতে  চাকমা,মারমা ও ককবরক(ত্রিপুরা) ভাষা চালু হয় ২০১৭ সাল থেকে। তবে এই ভাষা ২০১৭ সাল  সাল থেকে চালু হলেও শিক্ষকদের প্রশিক্ষণের অভাবে কিছুটা থেমে থাকলে ও বিভিন্ন সময় সরকারী ও বেসরকারীভাবে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে । মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড এর অর্থায়নে খাগড়াছড়ির স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা জাবারাং কল্যান সমিতির পরিচালনায় ৫ দিন ব্যাপী খাগড়াছড়ি সদর,মহালছড়ি ও পানছড়ির ৩৫ টি বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষককে নিজ নিজ মাতৃভাষার প্রশিক্ষণ দেয়া হয় । এই উদ্যোগের জন্য প্রধান অতিথি জাবারাং কল্যান সমিতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সরকারী ভাবে যেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নিজনিজ মাতৃভাষায় প্রশিক্ষণ পান তিনি সে ব্যবস্থা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর রিন্টু কুমার চাকমা, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জর মোর্শেদ, চাকমা ভাষার প্রশিক্ষক প্রসন্ন কুমার চাকমা, ককবরক ভাষার প্রশিক্ষক জগদীশ রোয়াজা, মারমা ভাষার প্রশিক্ষক ক্যহ্লচাই চৌধুরীসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেথ্য যে বিগত মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) থেকে রোবার(আজ) পর্যন্ত খাগড়াছড়ি সদর,মহালছড়ি ও পানছড়ির ৩৫ টি বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষককে নিজ নিজ মাতৃভাষার প্রশিক্ষণ দেয় জাবারাং কল্যান সমিতি।

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ